গলায় মালা নয়,মুখে মাস্ক পরিয়ে বিয়ে!

নিউজ ডেস্ক ঃ Daily local voice

ভারতের রাজস্থানে বিয়েতে ফুলের মালার বদলে পরস্পরের মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন নবদম্পতি।

অান্তর্জাতিক নিউজ ডেস্কঃ ভারতের সংবাদমাধ্যম জানায়, সোমবার রাজস্থানের যোধপুরে সামাজিক দূরত্ব মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। পাত্রের পাঞ্জাবির সঙ্গে পাত্রীর লেহেঙ্গায় বাঁধা ছিল জোড়। সামাজিক দূরত্ব বাড়াতে সেই জোড়ের দৈর্ঘ্য বেশ খানিকটা লম্বা। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে ধরা পড়ল সেই চিত্র।
এতে দেখা যায় মালার পরিবর্তে মাস্ক বদল করছেন পাত্র-পাত্রী। এ নিয়ে পাত্রী নীতু বলেন, সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনেই আমরা বিয়ে সেরেছি। আর মালা বদল তো সবাই করে বর্তমান পরিস্থিতি মাস্কই আমাদের রক্ষাকবচ। তাই মালার পরিবর্তে মাস্ক বদল করার সিদ্ধান্ত নিই।জানা যায়, বিয়েতে আমন্ত্রিতরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এসেছিলেন। তাদের সকলের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ও ব্যবস্থা করা হয় বলে জানান আয়োজকরা।

২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৪ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে সরকার

নিউজ ডেস্ক ঃ Daily local voice

দেশের সব জেলায় অবস্থিত সিটি করপোরেশন, পৌরসভা এলাকা এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থিত দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রত্যেকটির জন্য পাঁচ হাজার টাকা হারে বরাদ্দ করেছে সরকার। এজন্য সর্বমোট ১২২ কোটি দুই লাখ ১৪ হাজার কোটি টাকা অনুমোদন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Daily local voice

জানা গেছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে  মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে । ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন। জরুরি ভিত্তিতে অনুদানের অর্থ বিতরণ করে ১৫ জুনের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

অসচ্ছল ভক্তদের ২৫ লাখ টাকা সহায়তা করবেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক ঃ Daily local voice

নিজস্ব প্রতিবেদক ঃ সুদীপ্ত অাকাশ রাজন

অসচ্ছল ভক্তদের ২৫ লাখ টাকা সহায়তা করবেন অনন্ত জলিল

রোববার নিজের যাকাত ফান্ড থেকে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণার পর দেশে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার আবেদন জমা পড়ায় আর্থিক সহায়তার পরিমাণ আরো ৫ লাখ বাড়ানোর ঘোষণা দেন অনন্ত জলিল।
ফেইসবুক পেইজে সোমবার দেওয়া এক বিবৃতিতে ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করার পর প্রায় ১৬ হাজারেও বেশি আবেদন জমা পড়েছে বলে জানান এ অভিনেতা।
এর আগে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়ান এ অভিনেতা।রাজধানীর মোহাম্মদপুর, ভাসানটেক ও সাভারের কয়েক হাজার নিম্ম আয়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

“আম্পান~করোনার ক্রস-ফায়ার

কমলেশ ধর
প্রধান শিক্ষক
শাহেদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

নিউজ ডেস্ক ঃ Daily local voice


গোদের উপর বিষফোঁড়া ভাই
করোনার সই ঝড়-“আম্ফান”।
দীর্ঘশ্বাসটা লম্বা হৈলো
রগের-বাতে দিচ্ছে-টান।।১

জীবন-তরী বদল করো
নৌকা করো খোল-সাম্পান।
মিতব্যয়ে বেহাল ওরা
যাঁরা খালি ঘুষ কামান।।২

গরীর-দূইখ্যার যাচ্ছে পরাণ
গোঁদের উপর বিষফোঁড়া।
ঠুনির ঘরে ঠেসটা ভাঙা
চালেতে নাই ছন-নোড়া।।৩

ভাই-চাচাদের জমিনে ধান
দু-চার দিনে উঠবে ফল।
বর্গা চাষীর পিত্ত ফাটে
এই ফসলটা’ই শেষ-সম্বল।।৪

তবে,

কালের গতির তাল বুঝে না
আবাল বাঙ্গাল মানুষ-জন।
খুঁজে শুধু সরকারের দোষ
ঠিক করে না নিজের মন।।৫

জ্যোতিষ শাস্ত্রের শণির ঢাইয়া
শতক পড়ে বসায় কল।
ঋষি- শাস্ত্রে তারে বলে
কালের শাসন “কর্মফল”।।৬

কাজের ফলই “কর্মফল” হয়
বিজ্ঞ বুঝুক আক্কলে।
প্রকৃতিরে এতই রোষায়
পাবার যাহা তা’ই পেলে।।৭

কালের শাসন “ত্রিকাল”খেলা
“অতীত”-“ভূত”আর”ভবিষ্যৎ”।
“বাঁচা-বাড়ায়” ভাঙলে নিয়ম
কালে’ই চাইবে কৈফিয়ৎ।।৮

“রহম”-“নাজাত”-“মাগফেরাতে”
হোক না “ছহী” দিল-কলব।
নেক বান্দাদের দোয়ায় নাশুক
আছান হোকনা এই গজব।।৯

বদকারেরা চেতন হয়ে
বদল করুক খাছিয়ত।
দিল পাল্টালেই দিন পাল্টাবে
এমনটাই হোক অছিয়ত।।১০

কবিঃ কমলেশ ধর

চাঁদগাঁও থানাধীন ৫৬ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন পেল শিল্পপতি সুকুমার চৌধুরী’র বিশেষ ঈদ উপহার

নিউজ ডেস্ক ঃ Daily local voice

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

ফজর থেকে এশা পাঁচ ওয়াক্ত সঠিক সময়ের মধ্যে নামাজ পড়ানোর দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম। আর এ প্রতিটি নামাজের আগেই সময় মেনে আযান ও ইক্বামত দেন মুয়াজ্জিন। খুব বেশি শারিরীক অসুস্থতা না থাকলে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এ দুই পদে নিয়োজিত ব্যক্তিরা দায়িত্ব পালন করে চলেন নিয়মিত। ধর্মপ্রাণ মানসিকতার পাশাপাশি পেশা হিসেবেও এই দায়িত্ব পালন করেন তারা।তবে খোঁজ নিয়ে জানা যায়, পেশা হিসেবে বেছে নিলেও মসজিদ কমিটি থেকে পাওয়া অর্থে সংসার চলে না, অভাব-অনটন লেগেই থাকে।
তাদের কথা চিন্তা করে হিন্দু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শিল্পপতি সুকুমার চৌধুরীর সৌজন্যে চাঁদগাঁও থানাধীন ৫৬ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ইফতার সামগ্রী,ঈদের বিশেষ উপহার এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

সুকুমার চৌধুরীর পুত্র অমিত চৌধুরী বলেন,জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অামার বাবার ব্যাক্তিগত পক্ষ থেকে ইতিমধ্যে অামরা গরীব,অসহায়,নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী এবং ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি।যতদিন পর্যন্ত মানুষ কর্মমুখী হবে না ততদিন পর্যন্ত অামাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।তারই ধারাবাহিকতায় অামাদের এলাকার ৫৬ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন দের জন্য ইফতার সামগ্রী,ঈদের উপহার এবং নগদ অর্থ প্রদান করা হয়।।

চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অনাথদের জন্য ত্রাণ পাঠালেন শিল্পপতি সুকুমার চৌধুরী

নিউজ ডেস্ক ঃ Daily local voice

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন অনাথ অাশ্রমে খাদ্যাভাবে থাকা অনাথদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় রাউজানের জগৎপুর অনাথ অাশ্রম,বাঁশখালীস্থ পুকুরিয়া অদ্বৈতানন্দ যোগাশ্রম এবং বোয়ালখালীস্থ পশ্চিম শাকপুরা রাধামাধব গোপাল সেবাশ্রমের অনাথদের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল,ডাল,অালু,তেল ইত্যাদি ) অাশ্রম প্রতিনিধির মাধ্যমে ট্রাকযোগে পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ,রতন অাচার্য্য,সুভাষ বিশ্বাস,অধ্যক্ষ মুরালী দাস বাবাজী,অক্ষরানন্দ পুরী মহারাজ,বিশ্বজিৎ পালিত,বিকাশ মজুমদার,নিধু বিশ্বাস,সন্তোষ নন্দী,সুমন দাশ প্রমুখ।
সুকুমার চৌধুরীর পুত্র অমিত চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অামার বাবার ব্যাক্তিগত পক্ষ থেকে ইতিমধ্যে অামরা গরীব,অসহায়,নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী এবং ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি।যতদিন পর্যন্ত মানুষ কর্মমুখী হবে না ততদিন পর্যন্ত অামাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

200 টি অসহায় পরিবার পেল এসপি বিপ্লব সরকারের বিশেষ ঈদ উপহার

নিউজ ডেস্ক ঃ Daily local voice
নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

বুধবার ২০ মে ২০২০ রংপুর জেলা পুলিশের আয়োজনে নগরীর হাজীপাড়া এলাকায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া 200 জন দুস্থ, অসহায়, গরীব, বিধবা, অতি বয়স্ক, পঙ্গু ও হতদরিদ্র খেটে খাওয়া পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার),পিপিএম পুলিশ সুপার রংপুর।

এসময় পুলিশ সুপার রংপুর মহোদয় বলেন, ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে আমরা তাদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দিচ্ছি। আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে, সচেতন হউন, করোনা প্রতিরোধ করুন।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের 200 জন দুস্থ, অসহায়, গরীব, বিধবা, অতি বয়স্ক, পঙ্গু ও হতদরিদ্র খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে চাল, ডাল, আলু, তেল,সেমাই, চিনি, সুজি, মুড়ি ও গুঁড়োদুধসহ বিতরণ করা হয়। ঈদের আগে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন।

উপকূলবাসীকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়ার আহবানঃ মেয়র অা.জ.ম. নাছির উদ্দিন।

নিউজ ডেস্ক ঃ Daily local voice
নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

ঘূর্ণিঝড় “আম্ফান”র কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য চট্টগ্রাম মহানগর উপকূলীয় এলাকায় বসবাসকারীদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শেল্টার সেন্টারে আশ্রয় নেয়ার আহবান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি গতকাল ২০ মে বুধবার উপকূলীয় ওয়ার্ড এলাকা পতেঙ্গা সমুদ্র সৈকতে যান। তিনি সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী, রেডক্রিসেন্ট সদস্যদেরকে দুর্যোগময় পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে নানামুখী দিক নির্দেশনা প্রদান করেন। এসময় মাইকিং করে স্থানীয় উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে আসার আহবান জানান। সমুদ্র সৈকত থেকে মেয়র ৪১ নং দক্ষিণ পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান। সেখানে তিনি আশ্রয় নেয়া উপকূলবাসীদের মাঝে শুকনো খাবার , সুপেয় পানি, মোমবাতি,দিয়াশলাই বিতরণ করেন।

অা.জ.ম.নাছির উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় ‘আম্ফান’র পূর্বাভাস পাওয়ার সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোন ধরণের দুর্যোগময় পরিস্থিতিতে নগরবাসীকে সহযোগিতার জন্য দামপাড়াস্থ কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে (নম্বর-০৩১-৬৩০৭৩৯,০৩১-৬৩৩৬৪৯)। কন্ট্রোল রুম থেকে দুর্যোগ পরবর্তী,দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিতে থাকা উপকূলবাসী ও পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত নগরবাসীকে চিকিৎসা সহায়তা দেয়ার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। তাছাড়া জনসাধারণের সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সংশ্লিষ্ট এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে। মেয়র পতেঙ্গা এলাকা থেকে ফিরিঙ্গিবাজার নতুন ফিশারীঘাট এলাকায় যান। সেখানে কর্ণফুলীতে আশ্রয় নেয়া ফিশিং ট্রলার মাঝিমাল্লাদের সাথে আলাপ আলোচনা করেন। এসময় কাউন্সিলর ইসমাইল বালি,কাউন্সিলর হাজী নুরুল হক,চসিকে মেয়রের একান্ত সচিব আবুল হাশেম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, বকসির হাট ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম মামুনুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

“হ্যালো ছাত্রলীগে” কল করলেই খাবার পাচ্ছেন অসহায়রা

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

মহামারি করোনা ভাইরাস সংক্রমণে লাকডাউন থাকায় গৃহবন্দী হয়ে পড়েছেন মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা। বিশেষ করে যারা দিনে এনে দিনে খায় এমন মানুষ। সমাজে এসব মানুষের সংখ্যাই বেশি।এসব অসহায় মানুষের ঘরে দ্রুত খাদ্য সেবা পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ। তবে এ সেবার জন্য ‘হ্যালো ছাত্রলীগ’ জরুরি খাদ্য সরবরাহের হট লাইন নম্বরে কল করতে হবে। কল করে যে কেউ পেতে পারেন এ খাদ্যসামগ্রী উপহার।চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের উদ্দ্যোগে চট্টগ্রামে এই প্রথম ‘হ্যালো ছাত্রলীগ’ এই খাদ্যসামগ্রী উপহারের সেবা চালু করেছে।

সুভাষ মল্লিক সবুজ বলেন, “হ্যালো ছাত্রলীগ” এ কল করার সাথে সাথে তার নাম ঠিকানা নোট করা হয়। আমরা চেষ্টা করি খাদ্য সামগ্রী উপহার নেয়া সকলের নাম গোপন রাখতে।

করোনায় অাক্রান্ত রাউজান উপজেলা চেয়ারম্যান বাবুল, আইসোলেশনে এমপি ফজলে করিম চৌধুরী

নিউজ ডেস্ক ঃ Daily local voice

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য জানা যায়।
আর করোনা উপসর্গ দেখা দেওয়ায় আইসোলেশনে আছেন চট্টগ্রামের রাউজান-৬ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।
জানা যায় করোনা সংকট শুরু হওয়ার প্রথম থেকেই রাউজানে ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে ছিলেন সাংসদ ফজলে করিম এবং উপজেলা চেয়ারম্যান বাবুল। রাউজানের রাস্তাঘাটে নিজেরাই ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি প্রয়োগ, প্রায় ৩ কোটি টাকার ত্রাণ তহবিল গঠন করে ৬৫ হাজার মানুষের কাছে নিজে গিয়ে ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়। নিজের মাসিক সম্মানীর ১৫ লক্ষ টাকা ত্রাণ তহবিলে প্রদান করেছেন সাংসদ ফজলে করিম। ধারণা করা হচ্ছে, করোনা সংকটের শুরু থেকে এ পর্যন্ত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে রাউজানের শীর্ষ এই দুই নেতাকে।শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সাংসদ ফজলে করিমের উপসর্গ থাকায় করোনা টেস্টের জন্য সার্বিক প্রক্রিয়া করা হচ্ছে। দ্রুত তার নমুনা পরীক্ষা সংগ্রহের মাধ্যমে প্রকৃত অবস্থা জানা যাবে