২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৪ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে সরকার

নিউজ ডেস্ক ঃ Daily local voice

দেশের সব জেলায় অবস্থিত সিটি করপোরেশন, পৌরসভা এলাকা এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থিত দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রত্যেকটির জন্য পাঁচ হাজার টাকা হারে বরাদ্দ করেছে সরকার। এজন্য সর্বমোট ১২২ কোটি দুই লাখ ১৪ হাজার কোটি টাকা অনুমোদন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Daily local voice

জানা গেছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে  মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে । ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন। জরুরি ভিত্তিতে অনুদানের অর্থ বিতরণ করে ১৫ জুনের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।