চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অনাথদের জন্য ত্রাণ পাঠালেন শিল্পপতি সুকুমার চৌধুরী

নিউজ ডেস্ক ঃ Daily local voice

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন অনাথ অাশ্রমে খাদ্যাভাবে থাকা অনাথদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় রাউজানের জগৎপুর অনাথ অাশ্রম,বাঁশখালীস্থ পুকুরিয়া অদ্বৈতানন্দ যোগাশ্রম এবং বোয়ালখালীস্থ পশ্চিম শাকপুরা রাধামাধব গোপাল সেবাশ্রমের অনাথদের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল,ডাল,অালু,তেল ইত্যাদি ) অাশ্রম প্রতিনিধির মাধ্যমে ট্রাকযোগে পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ,রতন অাচার্য্য,সুভাষ বিশ্বাস,অধ্যক্ষ মুরালী দাস বাবাজী,অক্ষরানন্দ পুরী মহারাজ,বিশ্বজিৎ পালিত,বিকাশ মজুমদার,নিধু বিশ্বাস,সন্তোষ নন্দী,সুমন দাশ প্রমুখ।
সুকুমার চৌধুরীর পুত্র অমিত চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অামার বাবার ব্যাক্তিগত পক্ষ থেকে ইতিমধ্যে অামরা গরীব,অসহায়,নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী এবং ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি।যতদিন পর্যন্ত মানুষ কর্মমুখী হবে না ততদিন পর্যন্ত অামাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।