
নিজস্ব প্রতিবেদক: সুদীপ্ত অাকাশ রাজন
এবার করোনা রোগীর প্রান বাঁচাতে প্লাজমা নিয়ে কাজ শুরু করেছেন ওসি মোঃ মহসিন।
চট্টগ্রাম নগরীর অন্যতম আলোচিত কোতোয়ালী থানার ওসি মোঃ মহসিন ইতিমধ্যে নানা মানবিক কাজের মধ্য দিয়ে নগরবাসীর অন্তরে জায়গা করে নিয়েছে। বর্তমান সময়ের জন্য আরও একটি মানবিক উদ্যোগ হাতে নিয়েছেন তিনি। তিনি প্লাজমা নিয়ে কাজ শুরু করছেন। যা একজন করোনা রোগির জীবন বাঁচাতে সাহায্য করবে। তাকে সহযোগিতায় এগিয়ে এসেছে একটি অনলাইন ব্লাড গ্রুপ।
করোনাভাইরাস জয় করে ফিরেছেন এমন ব্যক্তির সন্ধান করছেন তিনি। করোনা জয় করা ব্যক্তির রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি তাজা প্রাণ। প্লিজ এগিয়ে আসুন। ওসি মহসিনের এই মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য সবাইকে অাহব্বান জানান তিনি। আপনার/আমার সহযোগিতায় বেঁচে যেতে পারে একজন করোনা রোগী।
ওসি মোঃ মহসিন জানান, যখন জানলাম প্লাজমা দিয়ে একজন করোনা রোগি বাঁচতে পারে তখন থেকে কাজ শুরু করে দিলাম। তবে আমাকে সহযোগিতায় এগিয়ে এসেছে একটি অনলাইন ব্লাড গ্রুপ। আশাবাদী সকলের সহযোগীতা পেলে এই কাজে সফল হব।করোনা জয় করে ফিরেছেন এমন লোকের তথ্য দিয়ে সহযোগীতার অনুরোধ জানান তিনি। পাশাপাশি যারা করোনা পজিটিভ থেকে যারা নেগেটিভে হয়েছেন এবং পরবর্তীতে সুস্থ অবস্থায় ১৪ দিন সময়কাল অতিবাহিত করেছেন,তাদের তথ্য সংগ্রহ করার জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। করোনায় আক্রান্তদের মধ্যে কারো প্লাজমা প্রয়োজন হলে আপনারা সহায়তা করতে পারেন। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ারও আহ্বান জানান ওসি মোঃ মহসিন ।
তিনি আরও জানান, সম্প্রতি করোনায় আক্রান্ত দুইজন ডাক্তারকে প্লাজমা দিয়ে বাঁচতে সহযোগিতা করেছেন সদ্য করোনা জয় করে ফেরা সিএমপি’র ট্রাফিক কনস্টেবল অরুন চাকমা। যা মানবিক পুলিশিং সেবার আরেক দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিচে দেওয়া লিংকে থাকা ফরমটি পূরন করলেই যোগাযোগ করা হবে।
https://bit.ly/2Xa0aKb
















