পাঁচ শতাধিক পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ

News Desk: Daily local voice

নিজস্ব প্রতিবেদক: সুদীপ্ত অাকাশ রাজন

২৮ই মে,বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বর্তমান প্রতিকূল পরিস্থিতির প্রেক্ষিতে অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষদের জন্য উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ।

নগরীর রহমতগন্জস্থ জেএমসেন হল মাঠ প্রাঙ্গনে সকাল ১১ টায় জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে ৫ শতাধিক মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর অাগে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের অাওতাধীন সকল থানা এবং ওয়ার্ডভিত্তিক গরীব,অসহায়,নিম্নবিত্ত,মধ্যবিত্ত পরিবারের তালিকা সংগ্রহ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট চন্দন কুমার তালুকদার,সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাস অসীত।পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য,অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী,যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল ও মিথুন মল্লিক, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুকান্ত মহাজন টুটুল,সহ-পূজা পরিচালনা বিষয়ক সম্পাদিকা সনজয়ীতা দত্ত পিংকী,সিনিয়র সদস্য সাংবাদিক প্রদীপ শীল,সদস্য এডভোকেট রক্তিম বিশ্বাস এবং কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার শীল,সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈকত দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কুমার তালুকদার বলেন,লকডাউনের এই সময়ে অনেক মানুষ তাদের কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। অর্থাভাবে সংসার আর চলছে না অনেক মানুষের। বিশেষ করে দিন-মজুরদের অবস্থা খুবই খারাপ। দু’মুঠো ভাত জোগাড় করাই এখন খুব কঠিন হয়ে পড়েছে। এই নিরন্ন মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাস অসীত বলেন,আমাদের মতো একটা গরীব রাষ্ট্রে সবার জন্য খাদ্য নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের উচিৎ গরীব অসহায়দের পাশে দাঁড়ানো।