করোনা নমুনা পরীক্ষা রাষ্ট্রের ব্যয় নয়,বিনিয়োগ-খোরশেদ আলম সুজন।Daily Local Voice

Crime desk: Daily Local Voice

করোনা নমুনা পরীক্ষা রাষ্ট্রের ব্যয় নয়, বিনিয়োগ বলে অভিমত ব্যক্ত করেছেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি আজ মঙ্গলবার (৩০শে জুন ২০২০ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ মত প্রকাশ করেন।

এ সময় জনাব সুজন বলেন করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী রূপে ধারণ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও সুদৃঢ় অবস্থায় রয়েছে। শত সীমাবদ্ধতার মাঝেও জনগনের স্বাস্থ্য সেবায় প্রয়োজনীয় ত্বরিত উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিন দাবি করছে, শঙ্কা থাকা সত্ত্বেও বিশ্বের যে কয়েকটি দেশে করোনার লাগাম টেনে ধরতে পেরেছে সেগুলোর নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। এদিকে গতকাল সরকারি ব্যবস্থাপনায় করোনাভাইরাস নমুনা পরীক্ষার জন্য ফি’র হার নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় কোভিড-১৯ নমুনা পরীক্ষা পরিহার করার লক্ষ্যে পরীক্ষার জন্য এ ফি নির্ধারণ করা হয়েছে। এর ফলে জনগন নমুনা পরীক্ষার আগ্রহ হারিয়ে ফেলবে। এতে করে সংক্রমণের সংখ্যাও বাড়বে বলে মত প্রকাশ করে সরকারের নিকট ফি নির্ধারণের বিষয় পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। তিনি বলেন সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যখনই পরীক্ষার হার বাড়ানো দরকার তখনই কিছু কুচক্রী মহল তাদের নোংরা খেলায় মেতে উঠেছে। তারা সরকারের বন্ধু সেজে জনগন এবং সরকারের মাঝে দূরত্ব সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মাস্ক কেলেংকারি, নিম্নমানের পিপিই ক্রয়সহ স্বাস্থ্য সরঞ্জাম ক্রয় দূর্নীতির সাথে জড়িত এ চক্রটি। বিভিন্ন চিকিৎসা সামগ্রীর অভাবকে কাজে লাগিয়ে তারা দুই টাকার জিনিসকে ২ হাজার টাকা পর্যন্ত ক্রয় দেখাচ্ছে। ইতিপূর্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি পর্দা কিনতেই দাম দেখানো হয়েছিল ৩৭ লাখ টাকা। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল দেখানো হয়েছে ২০ কোটি টাকা। এ খরচকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনাব সুজন আরো বলেন সরকারের নীতি নির্ধারককে অনুধাবন করতে হবে করোনা নমুনা পরীক্ষা রাষ্ট্রের ব্যয় নয়, এটি বিনিয়োগ। জনগন যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবে দেশের অর্থনীতি এবং জীবনযাত্রা তত দ্রুতই স্বাভাবিক হয়ে উঠবে। এতে করে বড় ধরণের আর্থিক ক্ষতির কবল থেকে বাঁচবে দেশ। তিনি মনে করেন স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের আর্থিক অনিয়ম এবং দূর্র্নীতি রুখে দাড়ানোর এখনই সময়। মানুষের জীবন-মরণ সন্ধিক্ষণে চিকিৎসা সেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে যারা এসব দূর্নীতি ও অনিয়মের সাথে যুক্ত তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবী জানান তিনি।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী আপনাকে দেশের মানুষ বিশ্বাস করে। আপনার প্রতি দেশের মানুষ আস্থাশীল। দেশের জনগনের জন্য আপনার রাত দিন পরিশ্রম দূর্নীতির ইঁদুররা গ্রাস করে ফেলছে। তাদেরকে কোনভাবেই সফল হতে দেয়া যাবে না। এখনই সময় এইসব দূর্নীতিবাজদের রুখে দাড়ানোর। তিনি করোনাকান্ডের ব্যয় নির্বাহের জন্য সমাজের সক্ষম ব্যাক্তিবর্গের নিকট থেকে করোনা ট্যাক্স আদায় করার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা তা ভেবে দেখারও আহবান জানান। করোনাকান্ড মোকাবেলার জন্য দেশের সাধারন জনগন প্রয়োজনে মুষ্টি চাল নিয়ে সরকারের পাশে এসে দাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি। মানুষের উপর নমুনা পরীক্ষার ফিস নির্ধারণ নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য আর্থিক খাতের দূর্নীতি কমিয়ে ব্যয় সাশ্রয় করার জন্যও সরকারের নিকট অনুরোধ জানান জনাব সুজন।

এছাড়া সরকারি, আধা সরকারি, বে সরকারি, স্বায়ত্বশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্টানের কর্মকর্তা, কর্মচারীদের প্রতিষ্টানের নিজ খরচে করোনা নমুনা পরীক্ষা করার উদ্যোগ গ্রহণের আহবান জানান। তাছাড়া শিক্ষার্থী এবং হত দরিদ্রদের সম্পূর্ণ বিনামূল্যে করোনা নমুনা পরীক্ষার সুযোগ দানের অনুরোধ জানান তিনি।

শতবর্ষে পদার্পণ করেছে ঢাবি,নেই কোন অনানুষ্ঠানিকতা। Daily Local Voice

Daily Local Voice

দেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ১ জুলাই শতবর্ষে পদার্পণ করছে। ১৯২১ সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল। ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং শতবর্ষে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে।

শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় নিবিড়ভাবে জড়িয়ে আছে বাঙালির মুক্তিসংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন–সংগ্রামের সঙ্গে। এই বিশ্ববিদ্যালয় থেকে জন্ম হয়েছে বহু গুণী ও সৃষ্টিশীল মানুষের। প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কিন্তু এবার করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ। ফলে ফিকে হয়ে গেছে
উৎসবের আমেজ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দিনটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় উপাচার্য-কার্যালয়সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম সভায় যুক্ত হয়ে ‘শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গ: আন্দোলন ও সংগ্রাম’ শীর্ষক মূল বক্তব্য দেবেন৷ এই অনুষ্ঠানে সাবেক দুজন উপাচার্য, দুজন ডিন, একজন প্রাধ্যক্ষ, একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও শিক্ষক সমিতির নেতাসহ অন্যান্য সংগঠনের নেতারা যুক্ত হবেন।

উপাচার্য এক শুভেচ্ছাবাণীতে বলেছেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে লোকসমাবেশ এড়িয়ে প্রাণপ্রিয় শিক্ষার্থীবিহীন স্বল্পপরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে আনন্দ, প্রশান্তি ও স্বস্তির ঘাটতি অনস্বীকার্য। তবে মুজিব বর্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্ববিদ্যালয় দিবসের তাৎপর্য অত্যন্ত গভীর ও ব্যাপক। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির দুই অন্তহীন প্রেরণা-উৎস৷

৩৮ তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছেন বাশঁখালীর ১২ জন।Daily Local Voice

Daily Local Voice

একসময়ের অজপাড়া গায়ের জনপদ বাশঁখালীও আজ শিক্ষা-দীক্ষায় পিছিয়ে নেই। অন্যান্য উপজেলার মতো সমানতালে এগিয়ে যাচ্ছে বাশঁখালী।

তারই ধারাবাহিকতায় সদ্য প্রকাশিত ৩৮ তম বিসিএস পরীক্ষায় বাশঁখালী থেকে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছেন ১২ জন।
তাদের মধ্যে যথাক্রমে,শহিদুল আলম মিনহাজ (প্রশাসন)বাঁশখালা,ইমরান হাসান চৌধুরী (শিক্ষা) বাহারছড়া,সজল কৃষ্ণ রুদ্র (ট্যাক্স) চাম্বল,শেখ সাদাত হোসাইন (প্রশাসন-১২৩তম)সাধনপুর,
নূর পেয়ারা নিলু (শিক্ষা-১৫তম)সাধনপুর ইমরান হাসান চোধুরী (শিক্ষা),কামরুন নাহার কুমু(ইংরেজী)
রূপায়ুন দেব (প্রশাসন)(১০ম) নাপোড়া,মো: মুবিনুল হক সিকদার (শিক্ষা),নেলি রুদ্র (প্রশাসন) (জলদি), লিমন বড়ুয়া (পদার্থবিজ্ঞান) (উত্তর জলদী), জাকিয়া সরোয়ার লিমা,(প্রশাসন ক্যাডার)।

উল্লেখ্য, তাদের মধ্যে মেধাস্থান তালিকায় রুপায়ন দেব(প্রসাশন-১০ম), সজল কৃষ্ণ রুদ্র (ট্যাক্স-১১তম)
ক্যাডারে রয়েছেন।

তাদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করি। আশাকরি তারা দেশসেবায় ব্রতী হয়ে বাশঁখালীর নাম আরো উজ্জ্বল করবে।

ডেইলি লোকাল ভয়েস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন।

৩৮ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বাশঁখালীর সন্তান সজল কৃষ্ণ রুদ্র।Daily Local Voice

Daily Local Voice

৩৮ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বাশঁখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সন্তান সজল কৃষ্ণ রুদ্র। চার-ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। পেশায় তার বাবা একজন কৃষক।২০০৯ সালে চাম্বল উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এস এস সি পাশ করেন। ২০১১ সালে চট্রগ্রাম সরকারি সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচ এস সি পাশ করেন।

২০১২ সালে চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হয়ে সেখান থেকে ২০১৭ সালে স্নাতক সম্মান পাশ করেন।
৩৮ তম বিসিএস এ ট্যাক্স ক্যাডারে ১১তম স্থান অর্জনের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

ডেইলি লোকাল ভয়েস পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মনোনীত হলেন বাঁশখালীর কৃতি সন্তান সুজন দাশ।Daily Local Voice

Daily Local Voice

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের অাওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে মনোনীত হয়েছেন দক্ষিণ জলদী, ০৮ নং ওয়ার্ডের মৃদুল কান্তি ও রত্না দাশের একমাত্র সন্তান সুজন দাশ।
তিনি ২০১০ সালে বাঁশখালী অাদর্শ উচ্চ বিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও ২০১৪ সালে চট্রগ্রামের হাটহাজারী সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদী কৃষিতে ডিপ্লোমা এবং পরবর্তীতে ৩ বছর মেয়াদী কৃষিতে উচ্চতর গ্র্যাজুয়েশন ডিগ্রী শেষ করে বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত আছেন।।
বর্তমান ডিজিটাল কৃষি বান্ধব সরকারের ভিশন ও মিশন-টেকসই, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে অাধুনিক কৃষি সেবা ও সম্প্রসারিত প্রযুক্তি পৌছিয়ে দিয়ে দেশের খাদ্য ব্যবস্থায় উন্নতি সাধন করে সবুজ সোনার বাংলা ও কৃষি অর্থনীতি নির্ভর দেশ গঠনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করে অত্র এলাকার সচেতন সুশীল মহল।।

বীর মুক্তিযোদ্ধা জননেতা অালহাজ্ব এডভোকেট সুলতান-উল-কবির চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী অাজ

হারিয়ে খুঁজি তোমায় অসীম শৃন্যতায়,
বেঁচে আছো হাজারো ভক্তের আর্নিবাণ চেতনায়।।

অাওয়ামী রাজনীতির শুদ্ধতম পুরুষ বাঁশখালীর মাটি ও মানুষের প্রিয় নেতা, অান্দোলন-সংগ্রামের সাহসী ঠিকানা,সৎ সাহসিকতা ও বীরত্বের উজ্জ্বল দৃষ্টান্ত,কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের অামৃত্যু সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা জননেতা অালহাজ্ব এডভোকেট সুলতান-উল-কবির চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

শ্রদ্ধান্তে: সুদীপ্ত অাকাশ রাজন

নিষ্ফল যাত্রা। Daily Local Voice

Daily Local Voice

মুক্তপাঠ: Daily Local Voice

আমাদের তো অনির্দিষ্ট যাত্রা
কখনো সময়ের বিপরীতে-
কখনো স্রোতের নির্দিষ্ট রথে,
শেষ না হওয়া কাজ
শেষ না হওয়া আজ
বিগত ইচ্ছের ছায়ায় ও ছুটতে হয় অন্ধকারে।

আমাদের থামার জো নেই
পেরোতে হয় নদ-নদী, অদৃষ্ট-ইতিহাস
সটান ধেয়ে আসে হৃদয়হীন জলের অবিশ্বাস।

আমাদের দিন অনিশ্চয়তার
উত্তাপের অপেক্ষায় শীতরাত্রি কাতর
অর্জন করি গন্তব্যের পূণ্য-পার্থিব বিত্ত
পুষ্প মুকুট খুলে রেখে করি ভুলের প্রায়শ্চিত্ত।

সাপের দেহ ছাড়ে অতীতের খোলস
সময় উধাও ভবিষ্যতের রাঙ্গা ঘোড়ায় চড়ে
সওয়ারীর দম ছুটে যায়
পায় না গন্তব্য দেখা
বলি রেখা মুখে এঁকে
নিভিয়ে দেয় অন্তিম শিখা।

কবি: মোহাম্মদ জোবায়ের (রাজনীতিক)

বাঁশখালীতে সাংসদের উদ্যোগে জলদীতে তৈরি হচ্ছে ৩০শয্যার আইসোলেশন সেন্টার। Daily Local Voice

Daily local voice

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতেও বেড়েই চলছে করোনা উপসর্গ ও আক্রান্ত রোগীর সংখ্যা। সাথে সাথে বাড়ছে জনমনে ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা। সারাদেশেই এখন অতীব প্রযোজনীয় কিন্তু মারাত্মক সংকটের নাম আইসোলেশন সেন্টার। এই সংকট বিবেচনা করে বাঁশখালীর মানুষের সুচিকিৎসা প্রদানের লক্ষে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ প্রতিরোধে উপজেলা আ:লীগের সভাপতি, চট্টগ্রাম-১৬, বাঁশখালী আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি’র ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশন সেন্টার স্থাপনের মতো মহৎ সেবাকর্মকে স্বাগত জানিয়েছেন জলদী আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৫ জুন এমপি’র ব্যক্তিগত অর্থায়নে সকল কোভিড-১৯ রুগিদের বিনা খরচে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয় কতৃক অনুমোদিত বাঁশখালীস্থ পৌরসভা কার্যালয়ের পাশে অবস্থিত জলদী আধুনিক হাসপাতালের নবনির্মিত, সুসজ্জিত ভবনের ৩য় তলায় ৩০শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার শুরু করার এক অস্থায়ী চুক্তিপত্র সম্পাদন হয়। এ চুক্তিপত্রে এমপি’র পক্ষে স্বাক্ষর করেন বাহারছড়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।

সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী’র মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জলদী আধুনিক হাসপাতালের এমডি সোয়াইবুর রহমান। অাগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে এই আইসোলেশন সেবা পুরোদমে শুরু হবে বলে জানা যায়। আইসোলেশন সেন্টার চালুর বিষয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিউর রহমান মজুমদার, থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, জলদী আধুনিক হাসপাতালের এমডি শোয়াইবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম সহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, বাঁশখালী ওলামালীগের সভাপতি মৌলভী আক্তার হোসাইন প্রমুখ।

আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই ৩০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের সেবামূলক কার্যক্রমেরর শুভ উদ্ভোধন করার লক্ষ্যে আইসোলেশন সেন্টারের প্রয়োজনীয় মালামাল ক্রয় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা ওলামালীগের সভাপতি মৌলভি আকতার হোসাইন।

উল্লেখ্য, বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর স্বপরিবারে কোভিড-১৯ পজেটিভ হলে দীর্ঘদিন ধরে চিকিৎসাধিন অবস্থায় থেকে সুস্থ হয়ে প্রথমে বাঁশখালীতে আইসোলেশন সেন্টার করার কথা বলেন। বাঁশখালীতে খুব শীগ্রই আসোলেশন সেন্টার হতে যাচ্ছে তার একান্ত ব্যক্তিগত উদ্যোগে। সভা শেষে তাঁর পরিবারবর্গের রোগ মুক্তি ও সামগ্রিক কল্যাণ কামনা ও সুস্থতার জন্য দোয়া করা হয়।

পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারদের ব্যাচ পরিয়ে দিচ্ছেন এসপি বিপ্লব। Daily Local Voice

Daily Local Voice

রংপুর জেলায় কর্মরত জনাব মোঃ তোবারক আলী সরকার এবং জনাব মোঃ রেজাউল করিম, নিরস্ত্র পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় অাজ ২৮জুন সোমবার র‌্যাংক ব্যাচ পরিধান করালেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন,বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র,রংপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম পুলিশ সুপার রংপুর।

এসময় র‌্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আবু মারুফ হোসেন (পুলিশ সুপার) প্রশাসন ও অপরাধ, রংপুর, জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রংপুর এবং জনাব আরমান হোসেন পিপিএম সহকারী পুলিশ সুপার সি সার্কেল রংপুর।

সেফটি ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর অফিস উদ্ধোধনে মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। Daily Local Voice

Daily Local Voice

আজ ২৮ জুন,রবিবার নগরীর কাজীর দেউরীস্থ
সি.জে.কে.এস শপিং কমপ্লেক্স এর ৫ম তলায় সেফটি ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর রেজিস্টার্ড অফিস উদ্ধোধন করেন চট্রগ্রামের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

উদ্ধোধনের পর মেয়র এই ইঞ্জিনিয়ারিং ফার্মের সর্বাত্মক সফলতা কামনা করেন এবং সকল প্রকার সার্বিক সহায়তার আশাবাদ ব্যাক্ত করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শামীম কর্পোরেশন এর সম্মানিত চ্যায়ারম্যান মোঃ ইসমাইল।

সেফটি ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান এর সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস কে ভট্টাচার্য, ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ডাইরেক্টর ইঞ্জিনিয়ার কানন দাশ, ডাইরেক্টর ইঞ্জিনিয়ার সৈকত দাশ, ডাইরেক্টর মোঃ নাজমুল হোসাইন।