
নিজস্ব প্রতিবেদক ঃ সুদীপ্ত অাকাশ রাজন
করোনার প্রভাবে যখন সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছে,ঠিক তখনই চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ প্রতিটা ইউনিটের নেতা-কর্মীর কাছে শুকনা খাবার সংগ্রহ করে প্রতিদিন কমপক্ষে ১০০০ মানুষকে রান্না করা খাবার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। উক্ত মহৎ উদ্যেগে স্বাগত জানিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা অভি সেন।
২২মে শুক্রুবার,তিনি বাংলাদেশ ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৌরভ সাহা’র দিক-নির্দেশনায় ২৫ কেজি চালের বস্তা, ৩০পিচ ডিম, ২ লিটার তেল, ৫কেজি ডাল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ৫০০ গ্রাম আদা, ১ কেজি লবণ মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর কাছে হস্তান্তর করেন।


ছাত্রলীগ নেতা অভি সেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে লক ডাউনের ফলে চট্টগ্রাম শহরের অফিস আদালত সহ সমস্ত দোকান পাট বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন পেশার মানুষ। বিশেষ করে ভিক্ষাবৃত্তি করে যারা অর্থ উপার্জন করে তাদের অবস্থা খুবই সংকটাপন্ন।এই সংকটময় অবস্থার মধ্যে শুরু হয়ে গেছে রমজান মাস। এতে করে রোজা রাখা মানুষ অর্থের অভাবে ইফতার সামগ্রী কিনতে পারছেন না। রোজা রাখা দরিদ্র ব্যাক্তিদের কথা চিন্তা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ব্যতিক্রমী এই উদ্যোগে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষদের এগিয়ে আসার অনুরোধ করছি।
উক্ত উপহারসামগ্রী গ্রহণকালে আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা নাবির আহম্মেদ লিটন, মোহাম্মদ জুনাইদ, আরমান সাজিদ, সাইফুল্লাহ সাইফ, হাবিব রহমান, জহিরুল ইসলাম জহির, শাহরিয়ার কাইয়ুম ইরফান, হেলাল উদ্দিন ইমন প্রমুখ…
প্রসঙ্গত; করোনা ভাইরাসের থাবায় উঁপোষ থাকা ছিন্নমুল অসহায় মানুষেদের একবেলা খাবার জোগাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ গত ১৪,মে শুরু করেছে ‘মুষ্টি চালে পুষ্টি খাবার’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে সংগঠনটির চট্টগ্রাম জেলার পদবীধারী ও পদহীনসহ বিভিন্ন কলেজ থানা,উপজেলা,ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।























