৫২ টি মঠ-মন্দিরের পুরোহিত পেল কোতোয়ালী থানার বিশেষ উপহার

News desk : Daily local voice

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

মন্দিরের পূজা-অর্চনার সকল দায়িত্ব পালন করেন পুরোহিত। খুব বেশি শারিরীক অসুস্থতা না থাকলে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই ব্যক্তিরা দায়িত্ব পালন করে চলেন নিয়মিত। ধর্মপ্রাণ মানসিকতার পাশাপাশি পেশা হিসেবেও এই দায়িত্ব পালন করেন তারা।তবে খোঁজ নিয়ে জানা যায়, পেশা হিসেবে বেছে নিলেও মন্দির কমিটি থেকে পাওয়া অর্থে সংসার চলে না।অভাব-অনটন লেগেই থাকে।
তাদের কথা চিন্তা করে কোতোয়ালী থানার পক্ষ থেকে আজ শুক্রবার কোতোয়ালী থানাধীন ৫২টি মঠ-মন্দিরের পুরোহিতদের কাছে উপহার সামগ্রী বিতরণ করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনসার্জ মোহাম্মদ মহসিন।

কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায়,কোতোয়ালী থানাধীন সকল মঠ-মন্দিরের পুরোহিতদের তালিকা তৈরী করে পৌঁছে দেওয়া হয় এই উপহার।

কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার শীল এবং সাধারণ সম্পাদক সৈকত দাশ পুরোহিতদের পক্ষ থেকে ওসি মোহাম্মদ মহসিন কে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়।