৭০ হাজার রিকশা চালকদের মাক্স বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন মেয়র নাছির

News Desk : Daily local voice

নিজস্ব প্রতিবেদক ঃ সুদীপ্ত অাকাশ রাজন

বন্দর নগরী চট্টগ্রামে রয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার রিক্সাচালক।তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য এবং মাক্স পরার জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্য মাসব্যাপী মাক্স বিতরণের উদ্যোগ নিয়েছেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।আজ ২৩ মে মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন সেই কার্যক্রম উদ্বোধন করেন এবং যথারীতি সকাল ১১টা থেকে ১টা পযন্ত জামালখানের তিনটি মোড়ে মাসব্যাপী এ বিতরণ প্রক্রিয়া চলবে।


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের এর সভাপতি আবুল হাসান বাবুল,সিনিয়র সহ-সভাপতি হাজী মো:সাহাবুদ্দিন,সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন,মহানগর যুবলীগনেতা ওয়াহিদুল আলম শিমুল সহ আরও অনন্যা নেতৃবৃন্দ।

২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন


শৈবাল দাশ সুমন বলেন,একজন রিকশাচালক এর মাস্ক পড়ার বিষয়ে বেশ অনীহা রয়েছে। যদিও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কিন্তু, সে যদি করোনা আক্রান্ত হয়ে থাকে তার নিঃশ্বাস,হাচি/কাশি থেকে যাত্রীরা যেকোনো সময় করোনায় আক্রান্ত হতে পারে।একটি বিষয় লক্ষ্য করলাম,বর্তমানে ৬০/৭০ হাজার রিকশা নগরীর বিভিন্ন দিকে যাত্রী বহন করছে। এর মধ্যে একজন রিকশা চালক দৈনিক ৩০/৪০ জন যাত্রী বহন করতে সক্ষম। আর যদি ওই রিকশাচালক করোনা আক্রান্ত হয়ে থাকে তাহলে তার বহনকারী ৩০/৪০ জন যাত্রীও করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

এসকল বিষয় লক্ষ্য রেখে চিন্তা করলাম,অাজ থেকে চট্টগ্রাম শহরে যত রিকশাচালক রয়েছে (বর্তমানে আনুমানিক ৬০/৭০ হাজার) তাদের জন্য তিনটি স্পটে (জামালখান মোড়, চেরাগি পাহাড় মোড়, লাভলেইন মোড়) বিভক্ত করে সকল রিকশা চালককে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপযোগী কাপড়ের (3 layer)তৈরী মাস্ক বিতরণ কর্মসূচী মাসব্যাপী চলতে থাকবে।