মুজিববর্ষ উপলক্ষে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ।দৈনিক লোকাল ভয়েস

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ উপ-কমিটি ঘোষিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান আজ চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত কর্ণফুলী উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এ.টি.এম রকিবুল হাসানের সভাপতিত্বে এবং কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনার মোঃ নোমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ ফারুক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হুদা তুষার, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোঃ রুবেল উদ্দিন,উক্ত সংগঠনের মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম তুহিন,চুয়েট ছাত্রলীগ নেতা শাওন চৌধুরী,সাহেদ হোসেন,সাফায়েত হোসেন সৌরভ,তানভীর হাসান,জিসান সহ প্রমুখ।

বাড়বকুন্ড ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন। দৈনিক লোকাল ভয়েস

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর লক্ষ্যে গত ১৬ জুলাই,২০২০ বৃহস্পতিবার সীতাকুন্ড উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ছাদাকাত উল্যাহ মিয়াজীর সহযোগিতায় বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহেদুল ও বিশ্বজিৎ এর নেতৃত্ব বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপন কর্মসূচী করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাড়বকুন্ড ইউনিয়ন ছাত্রলীগ নেতা বেলাল, রাকিব, সজীব, মামুন, নয়ন, মঞ্জু সাব্বির মুন্না ও শাহরিয়ার প্রমুখ।

বাশঁখালীতে করোনা অাক্রান্ত মৃতব্যাক্তির পাশে দুই সংগঠন। দৈনিক লোকাল ভয়েস

News Desk: Daily Local Voice

করোনা ভাইরাস নিয়ে মানুষ যখন আতংকে তখনই করোনা আক্রান্ত মৃতব্যাক্তির শেষ যাত্রায় করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ,বাশঁখালী শাখার স্বেচ্ছাসেবক টিম ও গাউছিয়া কমিটি বাশঁখালী শাখার স্বেচ্ছাসেবক টিম।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৃত অমলেন্দু বিকাশ দেবের শেষ যাত্রায় বাশঁখালী টিমের স্বেচ্ছাসেবকরা। গুড়ি গুড়ি বৃষ্টি, বিলে হাঁটু পর্যন্ত পানি নিয়ে যেতে হবে শ্মশানে তখনই শবদেহ কাঁদে তুলে স্বেচ্ছাসেবকরা,হাঁটু পানি পাড়ি দিয়ে অবশেষে শ্মশানে। শেষপর্যন্ত উপস্থিত মৃতব্যাক্তির সৎকার সম্পন্ন করে স্বেচ্ছাসেবকরা।

এসময় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে ছিলেন বাশঁখালী শাখার ডা: আশীষ কুমার শীল, সঞ্জয় দাস,অমৃত কারণ,শিবশংকর দাশ শানু, মাষ্টার সাগর সুশীল, নারায়ণ মল্লিক সহ আরও একজন ব্যাক্তিসহ গাউছিয়া কমিটি বাশঁখালীর স্বেচ্ছাসেবক দল।

উল্লেখ্য, মৃতের ছেলে বাশঁখালী শাখার স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাধারন সম্পাদক হিসেবে পূর্ণ দায়িত্ব পেল জাকারিয়া দস্তগীর। দৈনিক লোকাল ভয়েস

News Desk : Daily Local Voice

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীর সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব পেলেন।
১৯ জুলাই ২০২০,রবিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জাকারিয়া দস্তগীর (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ) কে চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক হিসেবে পূর্ন দায়িত্ব প্রদান করা হলো।

সিটি কলেজ ছাত্রলীগ নেত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। দৈনিক লোকাল ভয়েস।

News Desk : Daily Local Voice

সরকারী সিটি কলেজ ছাত্রলীগ কর্মী ফারজানা আক্তার মিশুর উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে আসামীর গ্রেফতারের দাবীতে প্রেস ক্লাব চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারী সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রাজীব হাসান রাজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জিল্লু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক ছাত্রনেতা এনামুল হক এনাম, সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আকবর হোসেন রাজন ,মোহাম্মদ আলী মিঠু ,আব্দুল হাবিব বাপ্পি,আরমান সাজিদ,মোশারফ হোসেন ফয়সাল, আব্দুর রহিম আকাশ, কামরুল হাসান, গিয়াস উদ্দিন রনি, মেহেদী হাসান শাকিল, শাহরিয়ার কাইয়ুম ইরফান, মাহিন ইয়াসির, মামুনুর রশিদ সোহেল, হেলাল উদ্দিন ইমন, কাজী মোসলেহ উদ্দিন, অভিমিত্র রাজ, অারফাত অালঙ্গীর,তুষার, অংকন।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক শুভ ঘোষ, সদস্য আরাফাত রুবেল, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাবিব সেতু, চাঁন্দগাও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, চাঁন্দগাও থানা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহানুল হক রাকিব, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশীষ সরকার নয়ন, চাঁন্দগাও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাহসিন, ১৮ং পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইরফানুল আলম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মুসকান আফরিন, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের ছাত্রী মিলনায়তন সম্পাদক প্রিয়তী প্রমুখ।

বাঁশখালীর বৌদ্ধ বিহারে উপজেলা চেয়ারম্যান গালিবের উপহার সামগ্রী বিতরন। Daily Local Voice

News Desk: Daily Local Voice

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর ব্যাক্তিগত পক্ষ থেকে বাঁশখালী উপজেলার বৌদ্ধ বিহার গুলোতে উপহার সামগ্রী বিতরণ করেন।

গতকাল রবিবার বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে উপহার সামগ্য বিতরন কালে উপস্থিত ছিলেন, ভদন্ত তিলোকানন্দ মহাস্থবির,ধর্মপাল থের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহাদত হোসেন তানজু, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়-য়া, সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়–য়া ,শিক্ষক দেবপ্রিয় বড়–য়া সহ বৌদ্ধ বিহারের প্রতিনিধিরা। উক্ত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল ও চিনি।

এসময় বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন,দেশে লকডাউনে থাকা অসহায় মানুষদের পাশে যেমন সরকার দাঁড়িয়েছে তেমনি আমরা আমাদের জনসাধারণের পাশে রয়েছি। প্রতিনিয়ত সাধারণ মানুষের খোঁজ-খবর নিচ্ছি।

বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বাঁশখালীতে বৃক্ষরোপণ,গীতাদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।Daily Local Voice

News Desk : Daily Local Voice

বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্দ্যোগে গতকাল শুক্রবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা উদ্ধোধন করেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল কান্তি দেব। উক্ত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা হিন্দু পরিষদের যুগ্ম অাহবায়ক দীপু সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অাহবায়ক বাবু বিকাশ কান্তি দাশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সি: সদস্য এস.এ আনন্দ দাশ, সাংবাদিক জ্যোতিমল্লিক বাবু সহ অন্যান্যারা।

এসময় তারা নিমকালি মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপন করেন এবং শিক্ষার্থীদের কে গীতা দান করেন।

মুক্তিযুদ্ধ মঞ্চ বাঁশখালী উপজেলা শাখার কমিটি অনুমোদন। Daily Local Voice

News Desk : Daily Local Voice

গত ১৩ জুলাই ২০২০ চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর সাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেন।
উক্ত কমিটিতে বাঁশখালী পৌরসভার নুর হোসেনকে সভাপতি ও চাম্বলের সোহেল মাহমুদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

মুক্তিযুদ্ধ মঞ্চ একটি মুক্তিযুদ্ধের অধিকার বাস্তবায়ন কারী ও সামাজিক সংগঠন।

উক্ত কমিটিতে স্থান পাওয়া সকলকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হোছাইন মোহাম্মদ বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ একটি মুক্তিযুদ্ধের অধিকার বাস্তবায়ন ও সেচ্ছাসেবী সংগঠন।এই মহামারিতে ছাত্রলীগের পাশাপাশি মুক্তিযুদ্ধ মঞ্চ ও এগিয়ে এসেছেন মানুষের সেবায়।


তিনি কমিটিতে স্থান পাওয়া সকল কে শুভেচ্ছা জানান এবং উক্ত সংগঠনের দীর্ঘায়ু কামনা করেন।

চট্টগ্রামের বাঁশখালীতে ভন্ড সন্ন্যাসীর বিরুদ্ধে অনাথ শিশুদের অর্থ আত্মসাতের অভিযোগ।Daily Local Voice

News Desk : Daily Local Voice

বাঁশখালী তে দুইটা অনাথের নামে টাকা তুলে টাকা আত্মসাৎ করেছে মান্না সেন নামের এক প্রতারক। ধর্ম ব্যাবসা কে জমিয়ে তুলতে ওমকারানন্দ পুরী মহারাজ নামে নাম ধারন করেছে এই প্রতারক। এই প্রতারক নিজেকে বিভিন্ন মঠ ও আশ্রমের অধ্যক্ষ নাম দিয়ে অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ করেছেন।চট্টগ্রামের বাঁশখালীর কয়েকটি অনাথ আশ্রম ও মঠের অভিযোগের সূত্র থেকে জানা যায় মান্না সেন ও তার কয়েক জন বেশধারী সন্ন্যাসী করোনার এই সংকটের সুযোগ নিতে দুবাই প্রবাসী একজন দাতার কাজ থেকে বিভিন্ন আশ্রমের নাম করে প্রায় অর্ধলক্ষ টাকা ডোনেশন নেয়। এই মান্না সেন পেশায় একজন দর্জি যিনি সন্ন্যাসীবেশে বিভিন্ন আশ্রম ও অনাথের নাম করে প্রবাসীদের কাছ থেকে ডোনেশন নিয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক দাতা ব্যক্তিটির সাক্ষ্যমতে জানা যায় মান্না সেন নামের ব্যক্তিটি উনাকে তার অনাথ আশ্রমে বাচ্চারা না খেয়ে দিন কাটাচ্ছে বলে জানায়। মান্না সেনের মুখে অনাথ বাচ্চাদের অভুক্ত থাকার হৃদয়বিধারক পরিস্থিতির কথা জেনে বিশিষ্ট দানবীর তার কথা বিশ্বাস করে নেয় এবং দুবাই থেকে টাকা পাঠিয়ে দেয়।

এর কিছুদিন পর বিশিষ্ট দানবীর তার বিভিন্ন পরিচিতদের সূত্র ধরে জানতে পারেন যে মান্না সেন আসলে কোন সন্ন্যাসী নয় এবং তার নিজের কোন আশ্রমও নেই। বিষয়টি জানাজানি হয়ে গেলে যে সব আশ্রমের নামে মান্না সেন টাকা ডোনেশন নিয়েছিল তারা ডোনেশন পাওয়ার বিষয়টি নাকচ করে দেয়। তাদের মধ্যে একটি হল বাঁশখালীর পুকুরিয়ার স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রম।

দুবাই ফেরত প্রবাসী বলেন,আমরা স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রী অক্ষরানন্দ পুরীজীর সাথে যোগাযোগ করি তিনি স্পষ্ট জানিয়ে দেন তারা কোন ডোনেশন পাননি এবং মান্না সেন সম্পর্কে হাজার অভিযোগ তুলে ধরেন। সেই সকল অভিযোগের ভিত্তিতে আমরা বাঁশখালীর স্থানীয় জনসাধারণের থেকে জানতে পারি এই মান্না সেন অত্যন্ত ধূর্ত ও লম্পট চরিত্রের ব্যক্তি।

তার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের নামে টাকা তুলে তা আত্মসাৎ করার আরো অভিযোগ আছে। বাঁশখালী সাধনপুরের একতা মঞ্চ নামের একটি সংগঠনের থেকে টাকা লোপাটের অভিযোগে মান্না সেনকে গণধোলাই দিয়ে বাঁশখালী থেকে বিতাড়িত করা হয়। মান্না সেন বাঁশখালী ঋষিধামের গত কুম্ভমেলায় স্বেচ্ছাসেবক হওয়ার ছুতা দেখিয়ে বাঁশখালীতে আবার প্রবেশ করে।

এই বিষয়গুলোর সত্যতা যাচাই করার জন্য আমরা তার মোবাইল নাম্বারে অনেকবার কল করি কিন্তু তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তার পরিচিতদের সূত্র ধরে আমরা জানতে পারি এই বিষয়গুলো জেনে মান্না সেন এখন ভারতে পলাতক আছেন।

কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেন গুপ্তের হ্যালো ডাক্তার সেবা প্রদান।Daily Local Voice

News Desk : Daily Local Voice

২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের বয়স্ক পুরুষ, মহিলা ও শিশু যারা বিভিন্ন রোগে ভুগছেন কিন্তু হাসপাতালে যেতে পারছেন না তাদেরকে স্ব স্ব গৃহে অবস্থান করে চিকিৎসা সেবা প্রদানের জন্য “হ্যালো ডাক্তার” কর্মসূচি গ্রহণ করেন বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত ১৬,২০ এবং ৩২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেনগুপ্ত।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রাম নগরীর ১৬,২০ ও ৩২ নং ওয়ার্ড এলাকায় ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষে ও বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রুমকি সেনগুপ্ত।

তারই ধারাবাহিকতায় অাজ ২০নং দেওয়ানবাজার ওর্য়াডে খলিফাপট্টিতে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন তিনি।

News Desk : Daily Local Voice

এসময় উপস্থিত ছিলেন ২০নং দেওয়ান বাজার ওর্য়াডের সম্মানিত কাউন্সিলর চৌধুরী হাসান মোহম্মদ হাসনী,৩২নং আন্দরকিল্লা ওর্য়াডের সম্মানিত কাউন্সিলর জহরলাল হাজারী সহ ওর্য়াডের নেতৃবৃন্দগন।