উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে পদায়নকৃত হলেন চট্টগ্রাম জেলার,বাঁশখালী উপজেলার, সাধনপুর ইউনিয়নের কৃতিসন্তান খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দীন আরাফাত এবং রুমন দে। বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের কৃতি ছাত্র খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এবং ২০০৩ ব্যাচের কৃতি ছাত্র রুমন দে। তাঁদের দুজনের বাড়ি বাশঁখালীর বাণীগ্রামে।
উল্লেখ্য, তাঁরা বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচে যোগদান করেন এবং বর্তমানে “সিনিয়র সহকারি সচিব” পদে কর্মরত।
চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালী থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার দ্বিতীয় আসামি আবু তালেব (৪৫)’কে আটক করেছে র্যাব-৭।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাম্বুরি পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) সিনিয়র এএসপি মাহমুদুল হাসান মামুন।
গ্রেফতারকৃত আবু তালেব বাশঁখালী উপজেলার পশ্চিম চেচুরিয়া এলাকার আহম্মদ জমির এর ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মাশকুর রহমান জানায়, গত ২৭ এপ্রিল বাশঁখালী উপজেলার চেছুডিয়া এলাকার বাসা থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয় এক তরুণী। পরদিন ২৮ এপ্রিল এ ঘটনায় বাশঁখালী থানায় ২ জনের নাম উল্লেখ করে ও এক জনকে অজ্ঞাত আসামি করে বাশঁখালী থানায় একটি মামলা করে (মামলা নং-৩৪) তরুণীর পরিবার। পরে বিষয়টি র্যাবের নজরে এলে ব্যাপক গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাশঁখালীর গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি আবু তালেবকে নগরীর আগ্রাবাদ এলাকার জাম্বুরি পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে বাঁশখালী থানার গণধর্ষণ মামলার ২নং পলাতক আসামী বলে স্বীকার করে। সে এখন বাশঁখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য যে, উক্ত মামলার ১নং আসামী আব্দুল মজিদ গত ১৫ জুন ২০২০ ইং তারিখে র্যাবের সাথে গোলাগুলিতে নিহত হয়।
“দূর্বার তারুণ্য” সম্প্রতি সময়ে বহুল আলোচিত একটি সামাজিক সংগঠন।ইতিমধ্যে এই ভয়াবহ পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আলোচনায় এসেছে সংগঠনটি। এই সামাজিক সংগঠন টির জন্ম হয়েছে খুব বেশি দিন হয়নি।কিন্তু এর কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।কখনও ত্রাণ সামগ্রী বিতরণ, হঠাৎ করে বিরিয়ানির প্যাকেট নিয়ে রাস্তায় নেমে পড়া কিংবা ঈদের রেডি ফুড মধ্যবিত্তদের বাসায় গোপনে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে চমক দিয়ে যাচ্ছে দূর্বার তারুণ্য দেশজুড়ে।দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও তরুণরা যুক্ত হচ্ছে এ সংগঠনের সাথে। দূর্বার তারুণ্যের বর্তমান চমক হল- যোদ্ধা নামক ফেসবুক লাইভ অনুষ্ঠান। এসকল চমক কিংবা পরিকল্পনা যার মাধ্যমে সংঘটিত হয় তিনি হলেন মুহাম্মদ আবু আবিদ। দূর্বার তারুণ্যের স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ আবু আবিদের পরিচালনায় ও সঞ্চালনায় সপ্তাহে অন্তত ৪ দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয় যোদ্ধা নামক অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি ইতিমধ্যে ই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ সম্পর্কে মুহাম্মদ আবু আবিদ ডেইলি লোকাল ভয়েস কে বলেন,আমাদের যোদ্ধা কোন সেলিব্রিটি শো না।তাও আমরা মাঝে মাঝে কিছু সেলিব্রিটি কে আনি, তার কারণ ২ টা।প্রথমত,আমরা সকলকে জানাতে চাই যে,সেলিব্রিটি হতে গেলেও যুদ্ধের প্রয়োজন।দ্বিতীয়ত, আমরা চাই তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে, তারা সেলিব্রিটি দের কথা বেশি মানার চেষ্টা করে,তাই। আর আমি মনে করি প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে এক একজন যোদ্ধা।শুধু সবার যুদ্ধক্ষেত্র টা ভিন্ন। এ যুদ্ধ চলতে থাকে মৃত্যু পর্যন্ত।তাই সবাইকে যদি এটা বুঝানো যায়,প্রতিটা জায়গায় যোদ্ধা আছেন,তাহলে আমার মনে হয় কেউ হতাশ হবেন না।তাই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। এ পর্যন্ত যোদ্ধা অনুষ্ঠানে অংশগ্রহণ করা অতিথিরা হলেন- এমপি নজরুল ইসলাম বাবু, এমপি শিরীন আহমেদ, এমপি খাদিজাতুল আনোয়ার সনি, এমপি তামান্না নুসরাত বুবলী,সাবেক সাংসদ সাবরিনা আক্তার তুহিন, মারুফা আক্তার পপি, মোটিভেটর ঝংকার মাহবুব,মিস এশিয়া শান্তা পাল,লেখক কিঙ্কর আহসান, কথাসাহিত্যিক তানভীর জাহান চৌধুরী,গায়ক সাদমান পাপ্পু, চবি এর সহকারী প্রক্টর মারিয়াম ইসলাম লিজা ও রেজাউল করিম, হাসিনা মহিউদ্দিন,চবি এর প্রভোস্ট ড. লায়লা খালেদা, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, খোরশেদ আলম সুজন,আলতাফ হোসেন, ওসি প্রণব চৌধুরী, মানবিক পুলিশ শওকত হোসাইন,ডাঃ হাবিবুর রহমান,পৌর মেয়র আশরাফুল আলম লিটন,গোলাম রাব্বানী,বাবর উদ্দিন সাগর, সাবরিনা চৌধুরী, কমেডিয়ান শিহাব হাসান নিওন সহ আরও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।
বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে সামনের পর্ব গুলোতে থাকছেন নায়ক,গায়ক,কমেডিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।
আরতির থালা তসবির মালা আসিবে না কোন কাজে,মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে।।
এই স্লোগান কে বুকে ধারন করে, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধকল্পে চাম্বল ইউনিয়নের দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, অস্থায়ী কর্মহীন দিনমজুরের মাঝে ৩য় বারের মতো সার্জিক্যাল মাস্ক, ডেটল সাবান, ব্লিচিং পাওডার বিতরণ করেন বাঁশখালী চেয়ারম্যান সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, ১০নং চাম্বল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ডিজিটাল চাম্বলের স্বপ্নদ্রষ্টা ও রূপকার আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চাম্বল ইউনিয়নের সচিব স্বপন কান্তি শীল,চাম্বল ইউনিয়নের উদ্দ্যেক্তা স্বরুপ দেব নাথ, বাশঁখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জুনাইদ সহ ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধ মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার অাওতাধীন বাঁশখালী উপজেলার ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজার গ্রামের ছেলে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এইচ এম সাজিদ কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কোভিড-১৯ নামের অদৃশ্য এক প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে সারা পৃথিবী। সাধারণ রোগীদের পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছেন চিকিৎসকরাও। করোনা মোকাবেলায় বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের নানা সংকট ও অব্যবস্থাপনার মাঝেও জীবন বাজি রেখে দৃঢ় মনোবল নিয়ে ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন অনেক চিকিৎসক। করোনার এই দুঃসময়েও মানুষের পাশে থেকে জীবনবাজি রেখে মানুষের সেবায় এমনই দৃষ্টান্ত গড়েছেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ কথক দাশ।
Daily Local Voice
করোনাকালে শুধু নির্দেশনা নয়, এই কঠিন সময়ে করোনা উপসর্গ নিয়ে সাহায্য প্রার্থী মানুষের ত্রাণকর্তায়ও পরিণত হয়েছিলেন তিঁনি এবং তাঁর পরিবার। লকডাউনে অভাবগ্রস্হ,দূঃস্হ,অসহায় পরিবারগুলোকে নিরবে দান করে গেছেন তিঁনি। পরিবারের সদস্যদের মায়া ত্যাগ করে কাজ করছেন দেশের তরে, মানবতার জন্য।
তিনি বলেন, এই মহামারীতে কতো পরিবার নিঃস্ব হয়ে গেছে আমরা জানি না৷ কতো মা-বাবা যে কাজ হারিয়ে অসহায়,কতো বড় ভাই যে আজ শুধু দরজা বন্ধ করে কাঁদে,শিক্ষিত মেয়েগুলো নিজেকে বোঝা ভাবা শুরু করেছে,কতো পরিবার যে শুধু লবণ-ভাত খায় তার খবর আমরা অনেকেই জানি না। ইনবক্সে অনেক আশা নিয়ে করা,অনেক অনেক মেসেজ জমে আছে। মানুষের অসহায়ত্ব পড়ে পড়ে মন ভার হয়ে থাকে। তারপর ও সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি সবার পাশে থাকার।ঈশ্বর সবার মঙ্গল করুক। এই মহামারী থেকে দ্রুত সবাইকে যেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসেন এই কামনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে।
সালটা ১৯৯৯,১৪ই জুলাই। মা-বাবার কোলজুড়ে আসে জোড়া শিশু। প্রতিবেশীরা খুশীতে আত্মহারা। পরিবারের সদস্যদের মুখে খুশির ছাপ। আস্তে আস্তে শৈশব পার করে এখন কৈশোরে পা দিয়েছে মাত্র। বয়স ও যে বেড়েই চলেছে। আজ তার ২১ তম জন্মদিন। অাজকের এই দিনে মা-বাবার কোলজুড়ে আসে পৃথিবীতে।
সে চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্বচাম্বল গ্রামে জন্মগ্রহণ করেন। চাম্বল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এ মেকানিক্যাল ডিপার্টমেন্টে অধ্যায়নরত আছে।
লেখাপড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন অনলাইন পোর্টালে লেখালেখি করে সে।
ডেইলি লোকাল ভয়েস পরিবারের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরীণ আখতার ও তার পরিবারের অপর চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় নমুনা পরীক্ষায় ফলাফলে তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে শারীরিকভাবে তিনি ও অন্যন্য সদস্যরা সুস্থ আছেন। তাই বাসায় আইসোলেশনে রয়েছেন।
চবি উপাচার্য ডক্টর শিরীণ আক্তার পরিবারের সদস্যদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এটি মূলত বিশ্বব্যাপী পোলিও র বিস্তার নিয়ে কাজ করে। ডাঃ সেঁজুতি সাহা বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মহাপরিচালক পর্যায়ে পোলিও সংক্রমণ প্রক্রিয়াটির অগ্রগতির বিষয়ে পরামর্শ দেবেন।
উল্লেখ্য,ডাঃ সেঁজুতি সাহার বাবা বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সমীর সাহা। গত মে মাসে বাবার সঙ্গে যৌথভাবে দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের জিন–নকশা উন্মোচন করেছেন সেঁজুতি সাহা।
তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের সচেতন জনগণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগের সদ্যবিদায় হয়ে নতুনভাবে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবপদে নিয়োগ পেলেন বাঁশখালী পৌরসভার সন্তান দীপক চক্রবর্তী। তিনি পৌরসভার হিমাংশু বিমল চক্রবর্তী ও সংযুক্তা চক্রবর্তীর জৈষ্ঠ্য সন্তান।
তিনি এর আগে সৎ ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন। বাশঁখালীর সচেতন জনগণ তাঁর কর্মজীবনের আরো সফলতা কামনা করেছেন।