পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীরের উপহার সামগ্রী বিতরণ

Daily local voice

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ইকবাল রোডস্থ গরীব-অসহায় এলাকাবাসীর জন্য উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর।

এই সময় উপস্হিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক দপ্তর সম্পাদক বাবলু দাশ, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতা আসিফ হায়দার, ছাত্রলীগ নেতা বাবলু দাশ, টিপু চন্দ্র দে, মোঃ রাফি প্রমুখ।

বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের অার্থিক সহায়তা প্রদান

Daily Local Voice

বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের পৃষ্ঠপোষকতা ও উক্ত সংগঠনের উদ্যোগে করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ চট্টগ্রামকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সহযোগিতা প্রদানকালে টেলিকনফারেন্সে প্রধান উপদেষ্টা জুয়েল আইচ উক্ত সংগঠনের কর্মকান্ডের প্রশংসা করেন। আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি মোঃ ইকবাল চৌধুরী, পরিচালনা পরিষদ প্রধান তপন কুমার মালো এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রিপন। সৎকার টিমের পক্ষে সহযোগিতা গ্রহন করেন অত্র সংগঠনের উপদেষ্টা রাজেন দাশগুপ্ত, আহ্বায়ক সুমন পাল, স্বেচ্ছাসেবক রাজবীর আকাশ ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা। উল্লেখ্য এই দিন স্বেচ্ছাসেবক রাজবীর আকাশ তার ব্যক্তিগত পক্ষ হতে করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ কে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিল “অনাথ সংহতি”

Daily Local Voice

অস্মিত চক্রবর্তী অমিত,Daily Local Voice

কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গৃহবন্দী ও কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ। এমতাবস্থায় অনেক অসহায় পরিবার কর্মহীন হয়ে চরম আর্থিক সংকটে অনাহারে দিন কাটাচ্ছে। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় হয়ে পড়া ৫০ টি পরিবারের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিলো সেচ্ছাসেবী সংগঠন “অনাথ সংহতি”।

বুধবার (১৭ জুন) ” অনাথ সংহতি” চন্দ্রঘোনা ইউনিটের সদস্য দের সহযোগীতায় উক্ত ৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয় উপহারস্বরূপ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি। প্রতিটি পরিবারকে অনাথ সংহতির পক্ষ হতে, ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুর ডাল এবং ১ কেজি করে লবণ সহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অনাথ সংহতি চন্দ্রঘোনা ইউনিট এর সংগঠক ঝুলন দত্ত, অর্ণব মল্লিক, অরূপ দত্ত সহ চন্দ্রঘোনা ইউনিট সদস্যরা। বিতরণ কার্যক্রমের সর্বাঙ্গীণ সফল করার প্রত্যয়ে সমন্বয় ও সহযোগীতা করেন সংগঠনের কার্যকরী সদস্য শুভাশীষ দাশগুপ্ত, অরুপ সেন, সৌরভ চৌধুরী, মোহিত দেবনাথ এবং যুক্ত প্রসাদ সাহা অনিক।

এদিকে অনাথ সংহতির সভাপতি রাজীব পাল ও সাধারণ সম্পাদক রঞ্জন সেন যৌথ বিবৃতিতে জানান, এই মহামারী অজেয় নয়। আমাদের সকলকে একসাথে সাহস রেখে এই দুর্যোগে নিজ নিজ অবস্থান থেকে লড়ে যেতে হবে। মানবতার জয় হবেই। সবশেষে তাঁরা মানবিক দুর্যোগে এই বিশেষ সহায়তা প্রদান কর্মসূচী সফল করায়, সকল অনুদানদাতা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সংগঠকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

করোনা রোগীদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় চসিকের ১০ চিকিৎসক বরখাস্ত

Daily Local Voice

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় ১০ চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই অভিযোগে একজন স্টোর কিপারকেও চাকরিচ্যুত করা হয়েছে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুতরা হলেন, চসিকের মেডিক্যাল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, ডা. ফরিদুল আলম, ডা. আবদুল মজিদ সিকদার, ডা. সেলিনা আক্তার, ডা. বিজয় তালুকদার, ডা. মোহন দাশ, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. সন্দিপন রুদ্র, ডা. হিমেল আচার্য্য, ডা. প্রসেনজিৎ মিত্র। এছাড়া অব্যাহতি পেয়েছেন স্টোর কিপার মহসিন কবির।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, যারা মানব সেবা করার শপথ নিয়ে বিপদের সময় অমানবিক কাজ করছেন, সিটি করপোরেশনের চিকিৎসক হয়ে অফিস আদেশ মানেনি, তাদের চাকরি করার কোনো অধিকার নেই। তাদের সরকার ঘোষিত প্রণোদনা দেওয়া হবে। মেয়র মহোদয় দ্বিগুণ বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন৷ সকল সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর কাজে যোগ না দেওয়া তা খুবই দুঃখজনক।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় ও অমানবিক কাজ করায় দশ চিকিৎসক ও একজন স্টাফকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। সেখানে মোট ১৬ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। এরমধ্যে একজন অসুস্থ আর পাঁচজন আছে। এখন নতুন করে চিকিৎসক নিয়োগ দিয়ে তাদের ট্রেনিং দিয়ে আইসোলেশন সেন্টারটি চালু করতে হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেন বাংলাদেশী ছাত্রী মুঞ্জেরিন শহিদ

Daily Local Voice

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

বিশ্বসেরা বিদ্যায়তন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুঞ্জেরিন শহিদ।

তিনি টেন মিনিট স্কুলের বর্তমানে অনলাইন জগতে একজন বিখ্যাত ইংরেজী শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

গতকাল সোমবার রাতে তিনি তার ফেসবুক পেইজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শেভেনিং স্কলারশিপ এর আওতায় তিনি এ মাস্টার্স সম্পন্ন করবেন।

ফেসবুকে স্ট্যাটাসে মুনজেরিন বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমার আাবেদন গ্রহণ করা হয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, আমি বিশ্বের অন্যতম সেরা এবং প্রাচীনতম প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাব ফলিত ভাষাবিজ্ঞান এবং দ্বিতীয় ভাষা অর্জনে আমার দ্বিতীয় মাস্টার্স করার জন্য।

তিনি বলেন, এটা এখনও অবাস্তব মনে হচ্ছে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যারা আমাকে ইংরেজি শেখা এবং শেখানোর এই যাত্রায় অপরিমেয় উদারতা ও ভালোবাসা দেখিয়েছেন।

মুনজেরিন অারো বলেন, আশা করি এই ডিগ্রি নিয়ে, ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে আরো অনেক কিছু শিখতে পারবো, যাতে করে ফিরে এসে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের আরও সাহায্য করতে পারি।

‘এখন অক্সফোর্ড আমাকে ঘরে বসে অনলাইনে সেমিস্টারগুলো করতে না বললেই হয়’।

মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করছেন। তার ভিডিও লেকচার প্রায় দুই কোটি ৩০ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। এছাড়া মুনজেরিনের আইইএলটিএস স্কোর আট দশমিক পাঁচ। তিনি এখন টেন মিনিট স্কুলের হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।

চট্টগ্রামে চালু হলো ওসি মহসিনের “অামার ফার্মেসী” ওষুধ সেবা

Daily local voice

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর অস্থির হয়ে ওঠে ওষুধের বাজার। অনেক সুলভ ওষুধও দূর্লভ হয়ে পড়ে। এ অবস্থায় চট্টগ্রামের মানুষকে স্বস্তি দিতে নগরবাসীর ঘরে ঘরে ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। ফোন করলেই মিলবে ওষুধ। চালু করা হয়েছে হট লাইন। ভ্রাম্যমাণ এই সেবার নাম দেওয়া হয়েছে ‘আমার ফার্মেসি’।
শুধুমাত্র চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ করা হবে। ওষুধ পৌঁছে দিতে সহযোগিতা করবে বাইক স্টান্ট গ্রুপ ‘বিএম রাইডার্স’। সংগঠনটির সদস্যরা পালাক্রমে এই কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে। মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ এই ফার্মেসির কার্যক্রম শুরু হবে।

ওসি মোহাম্মদ মহসিন বলেন,
ওষুধ নিয়ে কিছু ব্যবসায়ী কারসাজি শুরু করেছে। কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়িয়েছে কয়েকগুণ। এমন পরিস্থিতিতে নগরবাসীকে ওষুধের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই আমাদের এই আয়োজন।
০১৮৭০৭০০৭০০ নম্বরে ফোন করে প্রেসক্রিপশন অনুযায়ী কোর্স পরিমাণ ওষুধ সংগ্রহ করতে পারবে। সেজন্য বাজার দামের চেয়ে ১৫ শতাংশ কম মূল্যে পরিশোধ করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া এবং কোর্সের অতিরিক্ত কোন ওষুধ ‘আমার ফার্মেসি’র মাধ্যমে বিক্রি করা হবে না। এটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।

করোনায় অাক্রান্ত হয়ে সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যু

Daily Local Voice

করোনাভাইরাস (কোভিড-১৯) কেড়ে নিয়েছে সিলেটের রাজনীতিতে সবচেয়ে পরিচিতি মুখ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে (৬৯)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ছোট ভাই মাসুক উদ্দিন জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে ভাই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণ পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্র জানায়, ৫ জুন করোনায় আক্রান্ত হন বদরউদ্দিন আহমদ। পরদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটে করোনা চিকিৎসায় সরকারনির্ধারিত হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা ক্রমে অবনতি হলে ৭ জুন সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল। প্লাজমা থেরাপি দেওয়ার পর বদরউদ্দিন আহমদ কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। গতকাল মধ্যরাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় এবং মৃত্যুবরণ করেন।

কামরানের স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানও করোনায় আক্রান্ত। গত ২৭ মে পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে। তিনি বর্তমানে সিলেটের বাসায় আইসোলেশনে (বিচ্ছিন্ন) থেকে চিকিৎসা নিচ্ছেন।

আইসোলেশন সেন্টার বাড়ানোর জন্য মেয়রকে অনুরোধ জানালেন তথ্যমন্ত্রী।

News Desk : Daily Local Voice

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আগ্রাবাদ এক্সেস রোডে স্থাপিত সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারের পাশাপাশি নগরে আরো দুয়েকটি আইসোলেশন সেন্টার চালু করার জন্য মেয়র আ জ ম নাছির উদ্দীনকে তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ ১৩ জুন শনিবার বিকালে চসিকের উদ্যোগে চালু করা ২৫০ বেডের সিটি হল আইসোলেশন সেন্টার উদ্বোধনের সময় মন্ত্রী এই তাগিদ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম শহরে প্রায় ৭৫ লাখ মানুষের বাস। প্রতিদিন জীবিকার প্রয়োজনে ১০/১৫ লাখ মানুষ পার্শ্ববর্তী এলাকা থেকে এই নগরে যাতায়াত করে। বিভিন্ন জেলা মিলিয়ে চট্টগ্রাম বিভাগে প্রায় সাড়ে তিন কোটি মানুষের বসবাস। করোনা আক্রান্ত ৮০ শতাংশ ঘরে আইসোলেটেড থেকে সেরে উঠছে। তবে আক্রান্তরা ঘরে থাকলে তাদের মাধ্যমে পরিবারের সদস্যরা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই করোনা আক্রান্তদের আইসোলেটেড থাকার পাশাপাশি যাতে চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সেলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সেবা সংস্থার প্রচেষ্টায় একের পর এক আইসোলেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।

এসময় তিনি মেয়রকে উদ্দেশ্য করে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এই আইসোলেশন সেন্টারটি স্থাপন করা হয়েছে। তবে চসিকের উদ্যোগে আরো কয়েকটি আইসোলেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা নিতে হবে। করোনা রোগীর চাহিদা পূরণ করতে আইসোলেশন সেন্টার বৃদ্ধি করতে হবে।

সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে আমরা সর্বোচ্চ সামথ্য অনুযায়ী নগরবাসীর পাশে দাঁড়িয়েছি।তিন মাস অতিবাহিত হওয়ার পরও করোনা এখনো নিয়ন্ত্রণহীন। ঢাকার পর চট্টগ্রামই এখন করোনার হটস্পট। নগরের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই এই আইসোলেশন সেন্টারটি স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। যতদিন করোনা সেবা চলবে ততদিন পর্যন্ত সিটি হল কনভেনশন সেন্টারটি ব্যবহারের জন্য চসিককে সম্মতি দিয়েছেন কনভেনশন সেন্টারের স্বত্তাধিকারী সী কম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। এজন্য তার প্রতি চসিক ও নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কোভিড আইসোলেশন সেন্টারে ২১০টি শয্যা পুরুষদের ও ৪০টি শয্যা নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোস্তফা খালেদ আহমেদ, চসিক প্রধান নির্বাহি মো. সামসুদ্দোহা, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ, সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া, সী কম গ্রুপের নাসিরুদ্দিন মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে অমিত চৌধুরীর শোক প্রকাশ

News Desk : Daily Local Voice

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন তরুণ শিল্পপতি, বিশিষ্ট সংগঠক অমিত চৌধুরী।

এক শোক বার্তায় তিনি বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতি মুক্তিসংগ্রামের এক অকুতোভয় সৈনিক ও উত্তরাঞ্চলের অভিভাবককে হারিয়েছে। তার এ ক্ষতি অপূরণীয়। তিনি মরহুমের অাত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এর মধ্যেই পরপর তিনবার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি তাঁর শরীরে।

কয়েকদিন স্থিতিশীল থাকলেও গত বৃহস্পতিবার রক্তচাপ অস্বাভাবিক ওঠানামা করতে থাকে নাসিমের। এরপর গতকাল পরিস্থিতি আরও জটিল হতে থাকে। হৃদ্‌যন্ত্রে জটিলতা দেখা দেয়। গতকাল রাতেই তাঁর মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া রাতে বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন।

মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে ছাত্রলীগের সৌরভ সাহার শোক প্রকাশ

News Desk: Daily Local Voice

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৌরভ কুমার সাহা।

এক শোক বার্তায় তিনি বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতি মুক্তিসংগ্রামের এক অকুতোভয় সৈনিক ও উত্তরাঞ্চলের অভিভাবককে হারিয়েছে। তার এ ক্ষতি অপূরণীয়। তিনি মরহুমের অাত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এর মধ্যেই পরপর তিনবার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি তাঁর শরীরে।

কয়েকদিন স্থিতিশীল থাকলেও গত বৃহস্পতিবার রক্তচাপ অস্বাভাবিক ওঠানামা করতে থাকে নাসিমের। এরপর গতকাল পরিস্থিতি আরও জটিল হতে থাকে। হৃদ্‌যন্ত্রে জটিলতা দেখা দেয়। গতকাল রাতেই তাঁর মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া রাতে বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন।

মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।