দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট অশোক কুমার দাশ

News Desk : Daily local voice

বার্তা প্রেরক :এডভোকেট সুমন কান্তি সুশীল

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামজেলা অাইনজীবী সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক,অতিরিক্ত পিপি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এবং চট্টগ্রাম জজকোর্টের বিশিষ্ঠ অাইনজীবী এডভোকেট অশোক কুমার দাশ।

তিনি সকল বিজ্ঞ অাইনজীবী ও অাপামর জনগনকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে অানুক অনাবিল,সুখ,শান্তি ও সমৃদ্ধি।চারিদিকে চলছে করোনার হাহাকার।করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন,নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।