দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সুজিত রায় নন্দী।

News Desk : Daily local voice

চাঁদপুর প্রতিনিধি,Daily local voice

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

তিনি এক বিবৃতিতে দেশবাসী ও চাঁদপুর বাসীর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সুজিত নন্দী বলেন,পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক এই প্রার্থনা করি।

তিনি অারো বলেন,বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারনে এবারে পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। করোনার কারনে সারাবিশ্ব এখন প্রায় অচল হয়ে রয়েছে।এবার আমরা ঘরে বসেই ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাইকে নিয়ে ঈদ উদযাপন করবো।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

উল্লেখ্য, এই করোনার দুর্যোগে সুজিত রায় নন্দী চাঁদপুর সদর ও হাইমচরসহ সারাদেশে অসহায় মানুষের ঈদ উপহার ও খাদ্য সহয়তা প্রদান করেছেন।

জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা

ঈদ মোবারক