শতাধিক গরীব-অসহায়দের ঈদবস্ত্র বিতরণ করেন কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর

News Desk:Daily local voice

নিজস্ব প্রতিবেদক : সুদীপ্ত অাকাশ রাজন

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গরীব,অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর।

৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের অসহায়,হতদরিদ্র ও খেটে খাওয়া প্রায় ১০০ জন মানুষকে নিজ উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ করেন তিনি।

Daily local voice

পুলক খাস্তগীর বলেন, এবারের ঈদটা সম্পূর্ণ ভিন্ন রকম।চারিদিকে চলছে করোনার হাহাকার। করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন,নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

তিনি অারো বলেন,করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে এখনো পর্যন্ত বিনামূল্যে মাস্ক বিতরণ,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ,পাথরঘাটা ওয়ার্ডে জীবনুনাশক ছিঁটানো,ত্রাণ বিতরণ,বিনামূল্যে সবজি বিতরণ থেকে শুরু করে একের পর এক সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছি এবং অামার এই কার্যক্রম চলমান থাকবে।