আশীষ সভাপতি ও হিল্লোলকে সম্পাদক করে চট্টগ্রাম মহানগর পূজা কমিটি গঠিত। Daily Local Voice

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ জুন নগরীর জেএমসেন হল প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়ালি পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক মিথুন মল্লিকের সঞ্চালনায় এবং পরিষদের সভাপতি এড. চন্দন কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কান্তি চ্যাটার্জী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মাবতী দেবী। এইসময় সম্পাদকীয় পাাঠ করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত।

দ্বিতীয় অধিবেশনে এড. চন্দন কুমার তালুকদারের পরিচালনায় এবং অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে বিগত কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যকে সভাপতি এবং হিল্লোল সেন উজ্জ্বলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সরকারী সিটি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ নোমান চৌধুরীর এবং চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ ফরহানুল হক রাকিব নির্দেশে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি।

এসময় উপস্থিত ছিলেন সরকারী সিটি কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্র সায়েদ ইব্রান নাসিফ,আজমাইন শিকদার,ইসমাম চৌধুরী, ইফতেহাজ উদ্দীন,মোহাম্মদ রায়হান,ইসহাক আরিয়ান, ইমাদ চৌধুরী, মোহাম্মদ রাফি প্রমুখ।

আর নয় ভার্চুয়েল,এবার চাই একচুয়েল,স্বাস্থ্যবিধি মেনে আদালত চালুর দাবি আইনজীবীদের।Daily Local Voice

গত ২০ মে, রোজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে আইনজীবী নেতারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিল্পকারখানা, সরকারি, বেসরকারি অফিসের কার্যক্রম চলছে, এমনকি দোকানপাট ও গণপরিবহন চলছে, তাহলে নিয়মিত আদালত খুলে দিলে সমস্যা কোথায়? বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্বার্থে অবিলম্বে নিয়মিত আদালত খুলে দিতে হবে,আমরা কোন অনুদান কিংবা প্রণোদনা চাই না। আমরা বিচারপ্রার্থী জনগনের অধিকার ফিরিয়ে দিতে চাই। আইনজীবী নেতারা আরো বলেন,

আর নয় ভার্চুয়াল এখন চাই একচুয়েল” অর্থাৎ নিয়মিত আদালত। দেশের কোন জেলার আইনজীবী আর ভার্চুয়াল কোর্ট পরিচালনা করবেন না। সমাবেশে আরো জানানো হয়, আগামী ২৩ মে’র মধ্যে নিয়মিত আদালত চালু না করলে ২৪ মে থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এবং বারের সিনিয়র নেতৃবৃন্দ দের নিয়ে বৈঠক করে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা করবেন।
উক্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এনামুল হক এবং দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দীন।

এছাড়া আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এডভোকেট রতন কুমার রায়,এডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, এডভোকেট মোক্তার আহমদ, এডভোকেট চন্দন দাশ এবং এডভোকেট শাহাদাৎ হোসেন, এডভোকেট তসলিম উদ্দীন
সাবেক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ,এডভোকেট আইয়ুব খান, এডভোকেট আবদুস সাত্তার, এডভোকেট আবদুস সাত্তার সারোয়ার, এডভোকেট নুরুল ইসলাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এস এম রাশেদ চৌধুরী প্রমুখ।

প্রচার বিহীন ইফতার বিতরন।Daily Local Voice

দেশের এই ক্লান্তি লগ্নে করোনার দ্বিতীয় ধাপে মানুষ  জন মানুষের কল্যানের স্বার্থে কাজ করে যাওয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পালকে ত্বরান্বিত রাখতে ছাত্রলীগ,যুবলীগ ও  অাওয়ামিলীগের নেতা কর্মিরা ত্রাণ সামগ্রী বিতরন,করোনা সচেতনতা মূলক প্রচারণা,সেহেরী বিতরন,ইফতার বিতরন সহ নানাবিধ মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন এবং তা প্রচার মাধ্যমেও যথেষ্ট দৃশ্যমান।

কিন্তু ভিন্ন চিত্র খুঁজে পাওয়া গেলো বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি এবং বাংলাদেশ অাওয়ামিলীগ সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জনাব ফরহান অাহমেদ এবং ফ্লোরিডা অাওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাজিম উল্লাহ লিটন।

করোনা সংক্রমণের ভয়ে সবাই যখন ঘরে রয়েছে, তখন অনেকেই থাকছেন চরম কষ্টে, অনাহারে। রোজার মাসটি যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ মুসলিমদের কাছে এই রোজায় যেন কাউকে না খেয়ে রোজা না রাখতে হয় সেই চেষ্টায় ১ম রমজান থেকে এখন পর্যন্ত অাসহায় মানুষদের মাঝে ইফতার দেওয়ার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার মানকে অক্ষুণ্ণ রাখার ক্ষুদ্র প্রচেষ্টা।

নগর যুবলীগের সদস্য মশিউর রহমান দিদারের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ।Daily Local Voice

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এম.পি)’র নির্দেশে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান দিদার এর পক্ষে নগরীর পাহাড়তলী রেলওয়ে পাওয়ার হাউজ কলোনিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নগর যুবলীগ নেতা এস,এম নুরউদ্দিন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নরুল আমিন কালু ,নগর ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক ও যুবলীগ নেতা আবু নাছের চৌধুরী আজাদ ,ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরউদ্দিন বাহার বাবু, মোঃ সোহেল ,মোঃ সেলিম ,নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নরুল আজিম রনি,ছাত্রনেতা মোঃ রিয়াজ,সুমিত বড়ুয়া,মোঃ সাদমান,মোঃ তুহিন,দীপু বড়ুয়া,রিগ্যান চৌধুরী,অমিত খাস্তগীর,মোঃ আজগর,ওবাইদুল হক হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

চান্দঁগাও থানা ছাত্রলীগের ইফতার বিতরন।Daily Local Voice

করোনা মহামারীর দ্বিতীয় ধাপের আক্রমণে সাধারন মানুষ যখন ঘর বন্ধি তখন অনেকেই থাকছেন চরম কষ্টে, অনাহারে। মাহে রমজানে অসহায় মানুষের যেন না খেয়ে রোজা রাখতে না হয় সেই চেষ্টাই করে যাচ্ছে সরকারি সিটি কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদের ছাত্রনেতা এবং চাঁদগাও থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাসিন।

গতকাল (রবিবার) তার পক্ষ থেকে নিজস্ব অর্থ দিয়ে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়।

এ বিষয়ে মোহাম্মদ তাসিন বলেন, “মৌলবাদ নয় মানবতায় হওয়া উচিৎ মূল ধর্ম, তাই মানুষের সেবাই এই উদ্যোগটি নিয়েছি এবং আমি সব সময় অসহায় মানুষের মুখে খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার পালকে তরান্বিত রাখতে চেষ্টা করে যাবো “

এই সময় আরো উপস্থিত ছিলেন চান্দঁগাও থানা ছাত্রলীগ কর্মি নিঝুম, অভি মিত্র রাজ,আবির
পাঁচলাইশ থানা ছাত্রলীগ কর্মী কাদের,জীবন প্রমুখ।

সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে ইফতার বিতরণ।Daily Local Voice

নিজস্ব প্রতিবেদকঃ সৌরভ দাশ

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি জনাব তানভীর হোসেন চৌধুরী তপুর নির্দেশনায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের কর্মী মিনহাজুর রহমানের সৌজন্যে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে ইফতার বিতরন করা হয়। প্রায় অর্ধশত গরীব, দুস্থ খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার তুলে দেন আয়োজকরা।

এই সময় উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন সংলগ্ন ০৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাহিদ,সালামত,রনি ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু সাইয়েম ইমন প্রমুখ।

ঈদের শপিং’র টাকায় চান্দঁগাও থানা ছাত্রলীগের ইফতার বিতরন।

সরকারি সিটি কলেজ ছাত্রলীগ ছাত্র-সংসদের মেধাবী ছাত্রনেতা এবং চান্দগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাসিন এর পক্ষ থেকে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক আরফাত আলমগীর,সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা অভি মিত্র রাজ,চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মইনুল ইসলাম রিফাত,মোহাম্মদ সাকিব,কাদের,হামিদ হাসান আরমান,মোহাম্মদ জীবন,আবির প্রমুখ।

চমেকে হামলার ঘটনায় মামলা প্রত্যাহারের দাবী। Daily Local Voice

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল মান্নান ফেরদৌস, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য হাসান মুরাদ বিপ্লব, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার, সুমন দেবনাথ, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন খান, শহীদুর রহমান শহীদ, তানভীর আহমেদ রিংকু এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৭-০৪-২০২১ রাতের আঁধারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর কিছু চিহ্নিত বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে কলেজের কিছু বখাটে ছাত্র হামলা চালায় যা প্রত্যক্ষদর্শী হচ্ছেন উপস্থিত জনসাধারণ এবং পুলিশ সদস্যগণ।

যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রাণপণ চেষ্টা করছেন কিছু অশুভ চক্রের ইশারায় তাদেরকে মামলায় ফাঁসিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত আছেন।নেতৃবৃন্দ কলেজ ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান করেন উপস্থিত জনসাধারণ, পুলিশ সদস্য ও সি.সি টিভি ফুটেজ’র উপর গুরুত্ব দিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল,সাইফুল আলম লিমন, ফরিদ আহমেদ, সুজয়মান বড়ুয়া জিতু, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, আল আমিন ইসলাম শিমুলসহ সকল আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

বিবৃতিদাতা –
সাখাওয়াত হোসেন সাকু
সদস্য, চট্টগ্রাম মহানগর যুবলীগ।।

চাঁদগাঁও থানা ছাত্রলীগের ইফতার বিতরণ। Daily Local Voice

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি মোহাম্মাদ নোমান চোধুরীর নির্দেশে সরকারি সিটি কলেজ ছাত্রলীগ ছাত্র- সংসদের মেধাবী ছাত্রনেতা চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাসিনের পক্ষ থেকে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রলীগের প্রচার-সম্পাদক আরফাত আলমগীর,সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা অভি মিত্র রাজ,চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মইনুল ইসলাম রিফাত,মোহাম্মদ সাকিব,হামিদ হাসান আরমান, মোহাম্মদ জীবন প্রমুখ।