আর নয় ভার্চুয়েল,এবার চাই একচুয়েল,স্বাস্থ্যবিধি মেনে আদালত চালুর দাবি আইনজীবীদের।Daily Local Voice

গত ২০ মে, রোজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে আইনজীবী নেতারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিল্পকারখানা, সরকারি, বেসরকারি অফিসের কার্যক্রম চলছে, এমনকি দোকানপাট ও গণপরিবহন চলছে, তাহলে নিয়মিত আদালত খুলে দিলে সমস্যা কোথায়? বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্বার্থে অবিলম্বে নিয়মিত আদালত খুলে দিতে হবে,আমরা কোন অনুদান কিংবা প্রণোদনা চাই না। আমরা বিচারপ্রার্থী জনগনের অধিকার ফিরিয়ে দিতে চাই। আইনজীবী নেতারা আরো বলেন,

আর নয় ভার্চুয়াল এখন চাই একচুয়েল” অর্থাৎ নিয়মিত আদালত। দেশের কোন জেলার আইনজীবী আর ভার্চুয়াল কোর্ট পরিচালনা করবেন না। সমাবেশে আরো জানানো হয়, আগামী ২৩ মে’র মধ্যে নিয়মিত আদালত চালু না করলে ২৪ মে থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এবং বারের সিনিয়র নেতৃবৃন্দ দের নিয়ে বৈঠক করে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা করবেন।
উক্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এনামুল হক এবং দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দীন।

এছাড়া আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এডভোকেট রতন কুমার রায়,এডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, এডভোকেট মোক্তার আহমদ, এডভোকেট চন্দন দাশ এবং এডভোকেট শাহাদাৎ হোসেন, এডভোকেট তসলিম উদ্দীন
সাবেক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ,এডভোকেট আইয়ুব খান, এডভোকেট আবদুস সাত্তার, এডভোকেট আবদুস সাত্তার সারোয়ার, এডভোকেট নুরুল ইসলাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এস এম রাশেদ চৌধুরী প্রমুখ।