
চট্টগ্রাম আদালতে অসম্প্রদায়িক চেতনার সংগঠন চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ এর মহামিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম আইনজীবী অডিটোরিয়ামে এ মহামিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।

সংগঠনের সমন্বয়কারী এড. রুবেল পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড. অজয় বোস রিন্কু।
সংগঠনের সভাপতি এড. অশোক কুমার দাশের সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুহাম্মাদ দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সৈয়দ মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক এড. এ এইচ এম জিয়াউদ্দিন।
এই সময় আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. মিঠুন বিশ্বাসের নির্দেশনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের ডকুমেন্টারি ইতিহাস প্রদর্শিত করা হয়।

অনুষ্ঠান শেষে পরিষদের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সুমন কান্তি সুশীল এর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে।