অসহায় ও খেটে খাওয়া মানুষদের পাশে ডিফেন্ডারস অফ বাংলাদেশ। Daily Local Voice

Daily Local Voice

“ডিফেন্ডারস অফ বাংলাদেশ” সম্প্রতি সময়ে চট্টগ্রাম মহানগরীর বহুল আলোচিত একটি সামাজিক সংগঠন। ইতিমধ্যে এই লকডাউন চলাকালীন সময়ে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে সংগঠনটি আলোচনায় এসেছে।এরই ধারাবাহিকতায় ২৫ শে জুন “ডিফেন্ডারস অফ বাংলাদেশ” এর পক্ষ থেকে অসহায় মানুষদের সাহায্য করার লক্ষ্যে “Action Against Hunger” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পয়েন্টে ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাঈনু উদ্দিন চৌধুরীর সার্বক্ষণিক তদারকির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Daily Local Voice

সংগঠনটির সভাপতি মাঈনুদ্দিন মোহাম্মদ মাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগ,চট্টগ্রাম মহানগরের আহবায়ক জনাব আলহাজ্ব ইউনুচ কোম্পানী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, চট্টগ্রাম মহানগরের উপ-প্রচার সম্পাদক মোঃ শহিদুল আলম (শহিদ),প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা এবং বাকলিয়া থানা আওয়ামীলীগ এর আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জনাব আকবর আলী আকাশ,১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য জনাব মোঃ রফিক,গ্রিন সিটি স্কুল এবং সায়েন্সপ্লাস ও একাউন্টিং প্লাস কোচিং সেন্টারের পরিচালক জয়দেব চক্রবর্তী সহ সংগঠনটির উপদেষ্টা জনাব মোঃ রাহিম উদ্দিন চৌধুরী, জনাব রুম্মান আহমেদ,জনাব ইমতিয়াজ আহমেদ।

Daily Local Voice

সংগঠনটির সদস্যবৃন্দ চট্টগ্রাম শহরের বিভিন্ন মেইন পয়েন্টে রাস্তায় থাকা অসহায় মানুষদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন।পরবর্তীতে কিছু প্যাকেট কোতোয়ালি থানার ওসি মোঃ মহসিনের হাতে হস্তান্তর করা হয় যাতে করে তিনি অসহায়দের মাঝে বিলিয়ে দিতে পারেন।টিম কোতোয়ালিকে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ রাহিম উদ্দিন চৌধুরী। এই সময় ওসি মোঃ মহসিন তাদের কর্মকান্ডের অনেক প্রশংসা করেন।পাশাপাশি
ডিফেন্ডারস অফ বাংলাদেশ-এর উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ রাহিম উদ্দিন চৌধুরী দেশের এই ক্রান্তিকালীন সময়ে মানুষের পাশে থাকার জন্য সাধুবাদ জানান।
এই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন ডিফেন্ডারস্ অফ বাংলাদেশ এর মূল কমিটি এবং বিভিন্ন থানা কমিটি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অবশেষে তাঁরা এই আশা ব্যক্ত করেন যে, সকলের সহযোগিতা থাকলে ভবিষ্যতে এই সংগঠন আরো বড় উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারবে। তাই সবাইকে তাদের এই কার্যক্রমে সাথে থাকার জন্য অনুরোধ করেন সংগঠনটির নেত্ববৃন্দ।