
প্রতিনিধি, অর্ণব দাশ, ডেইলি লোকাল ভয়েস
“মুজিব বর্ষের আহবান,তিনটি করে গাছ লাগান।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং
মুজিব শতবর্ষে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার (২৫ই শে জুন) মহসিন কলেজের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে এই কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মহসিন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ
মহসিন কলেজ ছাত্রলীগের ছাত্র-প্রতিনিধি মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা মুজিবর্ষের আহ্বান, ৩ টি করে গাছ লাগান, কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিতে গাছ লাগান।
এই সময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রনেতা : মোহাম্মদ সালাউদ্দিন,জয়জিৎ চৌধুরী জয়,মোকশেদুল সাকিব,মিল্কি,রাইহানুল নাঈম,আব্দুল্লাহ সরওয়ার, অর্পিতা ভদ্র প্রাপ্তি,ইমাম হোসেন রিদয়,আরিফ হোসেন প্রমুখ।
কলেজ ছাত্রনেতা মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের ধারাবাহিকতায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে মহসিন কলেজ ছাত্রলীগ।আমি আজকের বৃক্ষরোপণ কর্মসূচী থেকে আহ্বান করতে চাই আপনারা তিনটি করে গাছ লাগান আর পরিবেশ রক্ষা করুন।