পাথরঘাটায় পুলক খাস্তগীরের খাদ্য সামগ্রী বিতরণ

News Desk : Daily Local Voice

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চসিক এর ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীরের সহযোগিতায় ৩৪নং ওয়ার্ডে ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস এর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পাথরঘাটা পূজা মন্দির এর সভাপতি বাবু দেবাশীষ গুহ বুলবুল।

পুলক খাস্তগীর বলেন,করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে এখনো পর্যন্ত বিনামূল্যে মাস্ক বিতরণ,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ,পাথরঘাটা ওয়ার্ডে জীবনুনাশক ছিঁটানো,ত্রাণ বিতরণ,বিনামূল্যে সবজি বিতরণ থেকে শুরু করে একের পর এক সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছি এবং অামার এই কার্যক্রম চলমান থাকবে।