
নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন
২১ নং জামালখান ওয়ার্ডের ১৫টি মসজিদের মুসল্লীদের শৈবাল দাশ সুমনের পক্ষ থেকে ৩ লেয়ারের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
“করোনা ভাইরাস” তখনো বাংলাদেশে দেখা যায় নি অথচ তখন থেকেই শৈবাল দাশ সুমন জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালখান ওয়ার্ডের প্রতিটি স্কুল,কলেজ,ব্যাংক,হাসাপাতাল,দোকান,বিল্ডিং এবং জামালখান বাসীকে ডোর টু ডোর বিনামূল্যে মাস্ক বিতরণ করে অাসছেন।
করোনা ভাইরাস নিয়ে জণগণের মাঝে জনসচেতনতা বাড়াতে চসিক পরিচালিত জেনারেল হাসপাতাল ও মাতৃসদন হাসপাতালে ২ হাজার টি, নগরীর জেনারেল হাসপাতালে ৫ হাজার টি, এছাড়াও মেট্রো হাসপাতাল,ম্যাক্স হাসপাতাল, শেভরন,সেনসিভ,ন্যাশনাল হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালেও লক্ষাধিক বিনামূল্যে মাস্ক বিতরণ করেণ শৈবাল দাশ সুমন।
প্রথম ধাপে প্রায় ২ লক্ষ ৫০ হাজার বিনামূল্যে মাস্ক বিতরণ করেন তিনি
দ্বিতীয় ধাপে, চট্টগ্রাম শহরের ৭০ হাজার রিক্সাচালকদের বিনামূল্যে মাস্ক বিতরণ করার উদ্যোগ নেন তিনি। সেই লক্ষে মাস ব্যাপী নগরীর ৩টি পয়েন্টে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়াও কোতোয়ালী জোন সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমার হাতে ৫০০ পিচ থ্রী লেয়ার মাক্স হস্তান্তর করেন আলোকিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন।