কোতোয়ালী থানাধীন আঞ্চলিক কমিটি সমূহের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মত বিনিময় সভা। Daily Local Voice

নিউজ ডেস্কঃদৈনিক লোকাল ভয়েস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা দিক নির্দেশনা নিয়ে কোতোয়ালী থানাধীন আঞ্চলিক কমিটি সমূহের সাথে কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের মত বিনিময় সভা আজ ২৮ আগস্ট শুক্রবার, নগরীর ঐতিহাসিক জে.এম.সেন হলে অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদার।

তিনি বলেন বিশ্ব মহামারী কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর কারণে সীমিত পরিসরে সুষ্ঠু ভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার জন্য চট্টগ্রাম মহানগর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা দিক নির্দেশনা মেনে পূজা পরিচালনার জন্য বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টচার্য্য, ২১ নং জামালখান ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-আইন বিষয়ক সম্পাদক রাজীব চৌধুরী মিল্টন।

উক্ত সভায় কোতোয়ালী থানাধীন ৮২ টি আঞ্চলিক কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আঞ্চলিক কমিটি থেকে বক্তব্য রাখেন চট্টেশ্বরী মন্দিরের বিজয় চক্রবর্তী, সতীশ বাবু লেইন থেকে সুজন ভট্টাচার্য্য, মহিলা সংঘ পূজা উদযাপন পরিষদের গীতা রুদ্র, সত্য নারায়ন গুরু সংঘের অজয় বণিক, রাধাকৃষ্ণ শালগ্রাম মন্দিরের বাদল চন্দ্র দাশ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ মিনা চৌধুরী, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, সুজন দে, তারণ দাশ প্রলয়, রাহুল মিত্র বাপ্পা, সঞ্জয় দেব নাথ, আদিত্য ঘোষ, অয়ন ধর, তন্ময়, রাহুল দাশ ও প্রমুখ।