
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির এক কার্যকরী সভা আজ ০২/০৭/২০২০ইং পরিষদের সহ-সভাপতি বাবু দিলীপ দাশ মহোদয়ের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দে মহোদয়ের স্বাগত বক্তব্যে করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে আসন্ন জন্মাষ্টমী’র দ্বি-বার্ষিক সম্মেলন ও আসন্ন জন্মাষ্টমী উৎসবের বিষয়ে আলোকপাত করে উপস্থিত সকলের মতামতের আহবান জানান ও যুগ্ম-সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ মহোদয়ের সঞ্চালনায় সরকারী নির্দেশনা ও সামাজিক দুরত্ব বজায় রেখে পরিষদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র বাবু দেবাশীষ পালিত, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি’র সাবেক সাধারণ সম্পাদক এড. তপন কান্তি দাশ ও এড. চন্দন তালুকদার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি চন্দন দাশ, যুগ্ম-সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য,,অর্থ সম্পাদক রতন আচার্য্য,সাংগঠনিক সম্পাদক ডাঃ কথক দাশ,আশীষ চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসীত, জন্মাষ্টমী দক্ষিণ জেলার সভাপতি শিল্পপতি বাবুন ঘোষ বাবুল, সলিল কান্তি গুহ, লিটন নন্দী, সুভাষ চন্দ্র দাশ, শিপ্রা চৌধুরী, প্রকৌশলী সুভাষ গুহ, লিটন কান্তি দত্ত, এড. টিপু শীল জয়দেব, অমল চৌধুরী, ডাঃ বিজন কান্তি নাথ, নারীনেত্রী রুমকী সেনগুপ্ত, উষা আচার্য্য প্রমূখ।
সভার সিদ্ধান্ত সমুহঃ
♥১। দ্বি-বার্ষিক সম্মেলন পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে তিন মাস পর অনুষ্ঠিত ও এসময়ে বর্তমান কমিটি দায়িত্ব পালন করবেন।
♥২। আসন্ন জন্মাষ্টমী উৎসব শুধু ধর্মীয় বিধি মোতাবেক পূজা অর্চনার মধ্যে পালন।
♥৩। জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে উৎসবের পরিবর্তে ঐসময়ে হতদরিদ্র, নিম্মমধ্যবিত্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।