
নিজস্ব প্রতিবেদক, Daily Local Voice
জ্বর, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা অাওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আফতাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মো. আফতাবুল ইসলাম বলেন, বর্তমানে এম এ সালাম অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকরা সার্বক্ষণিক তাঁর খোঁজ-খবর নিচ্ছেন। এখন পর্যন্ত চিন্তার কিছু নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম। বৃহস্পতিবার রাত পর্যন্ত করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনার ফলাফল আসেনি।