
অর্ণব দাশ,
প্রতিনিধি,ডেইলি লোকাল ভয়েস।
দেশে করোনা ভাইরাসের প্রকোপে যখন সারা বিশ্বের মানুষ অভিশপ্ত জীবনযাপন করছেন এবং এই ভয়াবহ পরিস্থিতি সামলাতে যখন অনেকেই হিমশিম খাচ্ছেন,এইসময় দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ নোমান চৌধুরী নির্দেশনায়
চান্দঁগাও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাসিন এর উদ্যোগে চান্দঁগাও থানার অাওতাধীন বিভিন্ন মসজিদে মসজিদে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় এবং করোনা প্রতিরোধে সচেতনাতামূলক মাইকিং করার অনুরোধ করা হয় ও লিফলেট দেওয়া হয় ।
সারাদেশে করোনা ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় নিজেকে ও পরিবেশকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন নিয়মাবলি উক্ত লিফলেটে তুলে ধরেন। এই ব্যাপারে এক বিস্তারিত ফোনালাপে মোহাম্মদ তাসিন ডেইলি লোকাল বয়েস কে বলেন যে, অামি মনে করি অাপাতত সচেতনতাই এই করোনা মহামারীর একমাত্র ঔষধ। তাই অামি সকল মসজিদে মসজিদে সচেতনতা মূলক মাইকিং করার অনুরোধ করেছি। অাশা করি এটা মানুষকে সচেতন থাকতে সহায়ক হবে।