বর্ষার অাগেই জামালখানে শেষ হবে নালা থেকে মাটি উত্তোলনের কাজঃ শৈবাল দাশ সুমন।

News Desk : Daily Local Voice

নিজস্ব প্রতিবেদকঃ সুদীপ্ত অাকাশ রাজন

চট্টগ্রাম নগরীতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নগরীর জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে জলাবদ্ধতা। নগরীর নালা-নর্দমা দিয়ে পর্যাপ্ত পানি অপসারণ হচ্ছে না। মাত্র ঘণ্টাখানেকের টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে যায়। কর্ণফুলী নদীর জোয়ার ও বৃষ্টির পানিতে নগরীর নিম্ন এলাকা প্লাবিত হয়। জনগণের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়। আসন্ন বর্ষা মৌসুম নিয়ে তাই দুশ্চিন্তায় রয়েছে চট্টগ্রামবাসী।

জনগণের দূর্ভোগ কমাতে ২১ নং জামালখান ওয়ার্ডের প্রতিটি নালার খনন কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।জামালখান ওয়ার্ডে এক সাথে চলছে হেমসেন লেইন, আসকার দিঘীর পাড়, ধোপা পাড়া এবং নতুন কুসুমকুমারী স্কুলের পিছনের বড় নালা থেকে মাটি উত্তোলনের কাজ। কাজের অগ্রগতি পরিদর্শন এবং তদারকি করছেন চসিকের আলোকিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বর্ষা মৌসুমের অাগেই জামালখান ওয়ার্ডের প্রতিটি নালার খনন কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।

জামালখান ওয়ার্ডে মাটি উত্তোলনের কাজ তদারকি করছেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
Daily Local Voice

২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, এই বর্ষা মৌসুমের অাগেই জামালখান ওয়ার্ডের প্রতিটি নালার মাটি উত্তোলনের কাজ শেষ হবে। এরপর দায়িত্ব কিন্তু অামার,অাপনার,সবার অর্থাৎ নালায় যেন অামরা কোন ধরনের বৈর্জ্য,ককসিট,পলিথিন না ফেলি এবং সেগুলো ফেলে অাবার পুনরায় যেন একি অবস্থায় ফিরে না যায়। সকলের সহযোগিতা কামনা করছি।