বীরাঙ্গনার পাশে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ

News Desk : Daily local voice

নিজস্ব প্রতিবেদক ঃ সুদীপ্ত অাকাশ রাজন

মহান মুক্তিযুদ্ধে যাদের আত্ম ত্যাগের বিনিময়ে এই দেশটা পেয়েছি তারাই আজ অসহায়। কয়জনেই আমরা তাদের খবর রেখেছি?স্বাধীনতার সুফল ভোগ করার আগে যাদের শ্রম এবং রক্তের বিনিময়ে অামরা এই স্বাধীনতা পেয়েছি তাদেরই অসহায়ত্ব স্বাধীনতা নামক শব্দটাকে কতটুকু কলংকিত করেছে সেটাই ভাবনার বিষয়।

তাঁদেরই একজন বীর সৈনিক বীরাঙ্গনা রত্না চক্রবর্তী।তাঁর এমন অসহায়ত্বের খবর পেয়ে মাত্র ভালোবাসার উপহার সামগ্রী নিয়ে ছুঁটে গেলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।

উপহার স্বরুপ নিয়ে গেলেন ছয় কেজি চাল,এক কেজি আলু,এক কেজি পেঁয়াজ,এক কেজি রুই মাছ,এক কেজি টমেটো, কাঁচা মরিচ, ধনে পাতা।

সুভাষ মল্লিক সবুজ বলেন,অনলাইন পোর্টালে নিউজের মাধ্যমে গতকাল অামি তাঁর দুরাবস্থার কথা জানতে পারি এবং জানার পর পরই আজকে দ্রুত ছুঁটে যায় উনার বাসায়।সবাই আমার জন্য আশির্বাদ করবেন যেন এই ভাবে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি।