মাহবুব কবির মিলনকে ওএসডি করা আর সৎ কর্মকর্তাদের ’অশনি সংকেত’দেখানো একই।Daily Local Voice

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

কয়েকদিন আগে একসাথে বেশ কয়জন আড্ডা দেওয়ার এক পর্যায়ে রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে নিয়ে কথা উঠলো। তার কারণ হলো দীর্ঘদিন ধরে একটা শ্রেণি নানান পন্থায় মোবাইল ব্যাংকিং সেবাদাতা বিকাশ গ্রাহকদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনাকে ঘিরে। তখন উত্তরে বললাম এখন থেকে চাইলেও কেউ প্রতারণা করতে পারবে না। তখন এক ভদ্রলোক আমাকে বলে তার মানে বিকাশ গ্রাহকরা আর প্রতারিত হবে না। এছাড়া তা কী করে সম্ভব হয়েছে এটাও জানার বেশ ইচ্ছে নাকি! এরপর আমি বললাম তা একমাত্র সম্ভব হয়েছে বিকাশ কর্তৃপক্ষ ও মাহবুব কবির মিলনের প্রচেষ্টার কারণে। আপনি জানেন কী হার্টের রিং বাণিজ্য বন্ধ, ফরমালিন দূরীকরণ, ঘন চিনির নামে রাসায়নিক আমদানি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, রেলওয়ের টিকেট দূর্নীতি বন্ধের ক্ষেত্রে যথেষ্ঠ ভূমিকা রয়েছে। এছাড়াও তিনি কোনোরকম দুর্নীতি ছাড়া রেলে ১৪ হাজার লোকবল নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। একই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পথচলা কঠিন থেকে সহজ করতে সময়োপযোগী এক ধারণা প্রকাশ করেন। যেখানে তিনি বলেছেন কীভাবে ১০ অফিসারের সমন্বয়ে কমিটি করে তিন মাসের ব্যবধানে দূর্নীতি দূর করা সম্ভব! আবার এটাও বলেছেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী ব্যাতীত অন্য কেউ নির্দেশ দিতে পারবে না। যা শুনে সাধারন মানুষ বেশ প্রশংসিত হলেও মন খারাপ হয়ে যায় দুর্নীতির সাথে যাদের বসবাস। তখন ওই ভদ্রলোক এক কথায় বলেন তাহলে তো মাহবুব কবির মিলন শেষ। আমি এই উত্তরের ব্যাখা জানতে চাইলে তিনি বলেন, নিশ্চিত ধরে রাখেন তাকে কোন প্রকার পদোন্নতি না দিয়ে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দিবে। কারণ যারা অন্যায় দূর্নীতি করে তাদের প্রায় সবাই মিলন সাহেবের চেয়ে অনেক শক্তিশালী। তারা এতো ক্ষমতাবান যে, সরকার অনেকসময় তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। আজ বুঝলাম ওই ভদ্রলোকের মুখের বলি মিছে ছিল না, আসলেই তো তাই!

গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে ওএসডি করা হয়। প্রজ্ঞাপন পেয়ে মাহবুব কবির মিলন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কতটুকু দু:খের সহিত ওএসডি হলাম দুই শব্দে স্ট্যাটাসটা দিয়েছিল। ঘন্টা চারেকের পর যখন তার ফেসবুক আইডিতে উঁকি মারি, তখন স্ট্যাটাসটিতে দেখি প্রায় ৩০ হাজার লাইক, প্রায় পাঁচ হাজার কমেন্ট ও পাঁচ হাজারের অধিক শেয়ার। তবে এর মধ্যে আমি অন্য একটি বিষয় চিন্তা করছি, তা হলো ওএসডি হওয়ার অভিমত তুলে ধরলে হয়তো আজ জাতীয় পত্রিকা আর অনলাইন পোর্টালগুলোতে প্রধান আলোচ্য বিষয় থাকতো। কিন্তু তা এখনো পর্যন্ত করেনি। হয়তো বা এমন কোন চাপ আছে। যার কারণে মুখ খোলার কোন সুযোগ নেই। তাও আবার বললাম অতীতে উনি বিভিন্ন চলমান প্রেক্ষাপট নিয়ে ফেসবুকে বেশ সরব ছিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে উনাকে স্বপদে বহাল রেখে স্বক্ষমতা প্রয়োগ করতে দিলে রেলের উন্নয়নসহ রেলকে জনবান্ধব করে তুলতে পারবে। এমনকি রেলকে আন্তর্জাতিক মান উপহার দেওয়া সম্ভব।

আরেকটু পিছনের দিকে থাকালে মনে পড়ে রেলকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার লক্ষে কাজ করতে গিয়ে দেশের বিজ্ঞ পার্লামেন্টারিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে পর্যন্ত হেনস্তা হতে হয়েছিল দুর্নীতির মিথ্যা অভিযোগে। বংশগত জমিদার পরিবারের সন্তান হয়েও শেষ বয়সে হয়তো মাত্র ৭০ লাখ টাকার দুর্নীতির মিথ্যে অপবাদে বেশ কষ্ট পেয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত সৎ সরকারি দুই কর্মকর্তা প্রসঙ্গে যদি একটু বলি,গত রমজানের আগের রমজানে ব্র্যাকের একটি অঙ্গ প্রতিষ্ঠান আড়ংকে সাড়ে চার লাখ টাকা জরিমানা ও ২৪ ঘন্টার জন্য উত্তরা আউটলেট বন্ধের আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার । অন্যদিকে কয়েক ঘন্টার ব্যবধানে তাকে বদলির আদেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৬ কোটি ভোক্তার অধিকার আদায়ে লড়ে যাওয়া মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলী আদেশ স্থগিত করে স্বপদে বহাল রাখার জন্য সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা বয়েছিল। পরিশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদলীর আদেশ স্থগিত করে ফের তাকে স্বপদে বহাল রাখার এক নতুন প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাজধানীতে দুর্নীতি- অপরাধ দমনে সাহসিক অভিযান পরিচালকারী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি ফাউন্ডেশন) হাইকোর্টে একটি রিট আবেদন করেছিল। এর প্রেক্ষিতে সারোয়ার আলম তার নিজের অভিমত তুলে ধরতে গিয়ে বলেন সততা, নিষ্ঠা আর শত চ্যালেঞ্জকে হাসিমুখে আলিঙ্গন করে দেশ ও মানুষের জন্য কাজ করা কি ক্ষমতার অপব্যবহার? অন্যদিকে প্রতিবাদ সরূপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অমুনাফাভোগী সামাজিক প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় মানববন্ধন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিল। যার ফলে এক পর্যায়ে মামলাটির নিস্পত্তি ঘটেছিল।

দুর্নীতির বিরুদ্ধে দেশপ্রেমীদের এক সাথে স্বোচ্ছার হতে হবে। না হয় এ দেশে সৎ কর্মকর্তা জন্মাবে না।

তিনবার পজেটিভ হওয়া সত্ত্বেও করোনা জয় করলেন পুলিশ সদস্য জুয়েল দেব নাথ।Daily Local Voice

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত কয়েক লক্ষাধিক মানুষ।
আক্রান্তদের মধ্যে পিছিয়ে নেই এসময়ের করোনা যোদ্ধা পুলিশ সদস্য গণ।

ঠিক তেমনি নিজ কর্মস্থলে কর্মরত অবস্থায় করোনায় আকড়ে ধরেছিল পুলিশ সদস্য জুয়েল দেব নাথকে‌। গত ২৯ জুন করোনা পরীক্ষায় প্রথম রিপোর্ট পজেটিভ আসে।

তিনি জানান,প্রথম রিপোর্ট পজেটিভ আসার পর থেকে চাঁদপুর সদর হাসপাতালে আইসোলেশনে আছি। পরে ১৮ জুলাই আবার করোনা পরীক্ষা করালে আবারো রিপোর্ট পজেটিভ আসে। পরবর্তীতে ২৫ শে জুলাই আবার ও পজেটিভ ধরা পড়ে।

তিনি আরো জানান, দীর্ঘ ৪৮ দিন আইসোলেশনে থাকার পর ৮ই জুলাই রিপোর্ট করোনা নেগেটিভ আসে।

তিনি সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলের কাছে আর্শিবাদ কামনা করেন।

উল্লেখ্য, তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামে। বর্তমানে তিনি চাঁদপুর জেলার সদর পুলিশ রিজার্ভ অফিসে কর্মরত আছেন।

SSC’21 বিজ্ঞান ব্যাচের পরিক্ষার্থীদের জন্য ফ্রী Open Book Exam. Daily Local Voice

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস


আগামী ১০ আগষ্ট ২০২০ তারিখে এসএসসি-২০২১ ব্যাচের জন্য “Online Marvels” কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে Science Fest “Quarantinova 1.0″।সম্পুর্ণ ফ্রী এই প্রতিযোগীতায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং স্কলারশিপ।পরীক্ষায় সারাদেশের সকল শিক্ষার্থী অংশ নিতে পারবে।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার আয়োজক Online Marvels হলো একটি Live Online Learning Platform যা লকডাউনের পর থেকেই এসএসসি-২০২১ ও এসএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্ট মানসম্মত পাঠদান করিয়ে আসছে।

রেজিষ্ট্রেশনঃ
https://www.facebook.com/groups/quarantinova/?ref=share

শোক ভরা অাগস্টে ছাত্রলীগ নেতা মোহাম্মদ তাসিন এর মোমবাতি প্রজ্বলন। Daily Local Voice

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

অগাস্টের প্রথম প্রহরে সরকারি সিটি কলেজ ছাত্রলীগ ছাত্র সংসদ এর মেধাবী ছাত্রনেতা ও চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাসিন এর মোমবাতি প্রজ্বলন।

আগস্টের ১ম প্রহরে অন্ধকার কালো রাত্রি মোচনের লক্ষ্যে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার আলোকিত বাংলাদেশ গড়ার অগ্রিকার।
এই সময় উপস্থিত ছিলেন চান্দঁগাও থানা ছাত্রলীগ কর্মী মইনুল ইসলাম রিফাত, রিয়াজ,জীবন,অারহান,সিটি কলেজ ছাত্রলীগ কর্মী অভি মিত্র রাজ, অারাফাত অালঙ্গীর প্রমূখ।

ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের অাবেদন করেছেন কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।Daily Local Voice

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

ক্যান্সারে আক্রান্ত হয়ে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। ব্যয়বহুল এই চিকিৎসার ব্যয় বহন করার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি লিখেছেন নগরীর আলকরণ ওয়ার্ড থেকে চার বার কাউন্সিলর পদে নির্বাচিত এই আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, ‘বর্তমানে আমার এই কষ্টদায়ক পরিস্থিতিতে আপনার মমতাময়ী হাত সদয়ভাবে বাড়িয়ে দেবেন এটা আশা করতে পারি। আমার চিকিৎসা চালিয়ে নিতে আপনার সদয় আর্থিক সহযোগিতায় আমাকে বাধিত করবেন। তারেক সোলেমান সেলিম বর্তমানে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত তাকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালটির চিকিৎসকরা।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানিয়েছেন, আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহ্’র ছেলে তারেক সোলেমান সেলিম স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর কিশোর বয়সেই বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করে রাজপথে মিছিল করেন তারেক সোলেমান সেলিম। পরে আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়ে ৭৫ পরবর্তী সময়ে নিষ্ক্রিয় হয়ে পড়া এই এলাকার ছাত্রলীগ নেতা-কর্মীদের সংগঠিত করেন তিনি। ১৯৭৯ সালে আওয়ামী লীগের মিছিলে হামলা করে বিএনপির নেতা-কর্মীরা। হামলাকারীরা আওয়ামী লীগ নেতা এমএ ওয়াহাব, এমএ মান্নান এবং ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে অপহরণ করে আটকে রাখে। সেদিন তারেক সোলেমান সেলিমসহ ২৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী পাল্টা হামলা করে বিএনপি নেতা-কর্মীদের হাত থেকে আওয়ামী লীগ নেতাদের উদ্ধার করেন।

২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারেক সোলেমান সেলিমের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। কয়েকবার হামলার শিকারও হন তিনি। ২০০৪ সালের ২১ আগস্টের নির্মম ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করা হয়।

১৯৯৪ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন তারেক সোলেমান সেলিম। এরপর ২০০০,২০০৪ এবং সর্বশেষ ২০১৫ সালে কাউন্সিলর নির্বাচিত হন এই আওয়ামী লীগ নেতা। সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. জামাল হোসেন জানান, চার বার কাউন্সিলর নির্বাচিত হলেও টাকার দিকে নজর দেননি তারেক সোলেমান সেলিম। জনগণের পাশে ছিলেন। দলের পাশে ছিলেন। তারেক সোলেমান সেলিম টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যাবেন এটি হতে পারে না। আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আবেদন-টাকার অভাবে চিকিৎসা না পেয়ে তারেক সোলেমান সেলিমরা যাতে হারিয়ে না যায়।

বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফের মৃত্যুুতে গালিবের শোক প্রকাশ। Daily Local Voice

নিউজ ডেস্কঃদৈনিক লোকাল ভয়েস

বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী,বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ এর বড় ভাই,
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাঁশখালী উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মাদ গালিব সাদলী।

চৌধুরী মোহাম্মাদ গালিব সাদলী বলেন,তাঁর মৃত্যুতে বাঁশখালী উপজেলা পরিষদ পরিবার এবং বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিন জেলা পরিবার গভীরভাবে শোকাহত। অামি মরহুমের অাত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান অাল্লাহ তা’অালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন,অামিন।

করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ,বাশঁখালী শাখার আলোচনা সভা অনুষ্ঠিত।Daily Local Voice

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

২৫ শে জুলাই রোজ শনিবার করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ, বাশঁখালী শাখার উদ্যোগে জলদী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র সংঘের আহ্বায়ক ডা. আশীষ কুমার শীল।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অমৃত কারণ, শিব শংকর দাশ (সানু), সাগর সুশীল, সদস্য সচিব সঞ্জয় দাস,যুগ্ম সচিব নারায়ণ মল্লিক,চন্দন দেবনাথ,সুমন দেব নাথ, আপন বৈদ্য,রিমন সুশীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত সভা সঞ্চালনা করেন সদস্য সচিব সঞ্জয় দাস। এসময় আর্শিবাদকের বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ।
তিন মহামারী করোনাকালীন সময়ে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার দিক নির্দেশনা দেন এবং করোনায় আক্রান্ত বা করোনায় মৃতব্যক্তি যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে বলেন‌।
এবং সকলকে এই সময়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন আহ্বায়ক আশীষ কুমার শীল বলেন, করোনায় মৃত বা আক্রান্ত সনাতনী সমাজের কেউ যাতে অবহেলা বা অযত্নে মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন সাথে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে মৃতদেহ সৎকার করার আহ্বান জানান।

এসময় আরো বক্তব্যে রাখেন , অমৃত কারণ, শিবশংকর দাশ সানু, মহানগর কমিটির রবি দত্ত,শুভরাম দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে সকল স্বেচ্ছাসেবকদের মাঝে ট্রেনিং দেয়া হয়। এসময় ট্রেনিং প্রদান করেন মহানগর শাখার টিম লিডার রবি দত্ত ও শুভ রাম দেব।

শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এম.পি) এর জন্মদিন আজ। Daily Local Voice

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

পিতার পাশে হেঁটে উচ্চতার শিখরে মহিবুল হাসান চৌধুরী নওফেল। একাদশ সংসদ নির্বাচনে (চট্টগ্রাম-৯) আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমান সরকারের শিক্ষা উপমন্ত্রী হয়েছেন তিনি।

চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ট্যপুত্র নওফেল। তার রাজনীতির শুরুটা হয়েছে চট্টগ্রামের মাটিতে বাবার পাশে থেকেই।

১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন নওফেল। ২০১০ সালে সিটি করপোরেশন নির্বাচনে বাবার হয়ে কাজ করে আলোচনায় আসেন তিনি। লন্ডন স্কুল অব ইকনোমিক্স থেকে স্নাতক করে পরে ব্যারিস্টারিও সম্পন্ন করেন তিনি।

১/১১ এর সময় লন্ডনে থেকে শেখ হাসিনার মুক্তির জন্য সেখানে জনমত সৃষ্টি করেন। ২০১৬ সালে মাত্র ৩৩ বছর বয়সে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে ব্যারিস্টার নওফেল সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এ দিকে তার বাবা মহিউদ্দিন চৌধুরীর দীর্ঘ ১৬ বছর সিটি করপোরেশনের দায়িত্ব পালনে পেছন থেকে মূল পরামর্শকের কাজ করেছেন তিনি। রাজনীতির মাঠের বাইরে মহিবুল হাসান ঢাকা বারের আইনজীবী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সদস্য এবং বেসরকারি টেলিভিশন বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক।

জন্মদিনে দৈনিক লোকাল ভয়েস এর পক্ষ হতে অনেক অনেক শুভেচ্ছা রইল।

সনাতন বিদ্যার্থী সংসদ বাশঁখালী উপজেলা কমিটি গঠিত।Daily Local Voice

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

বেদ-বেদান্তের জ্ঞান প্রচারের উদ্দেশ্যে গত ২৪ শে জুলাই ২০২০ রোজ শুক্রবার বাঁশখালী সনাতন বিদ্যার্থী সংসদ শাখার পূর্ণাঙ্গ কমিটি-২০২০ অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটির অনুমোদন দান করেন সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শ্রী কুশল বরণ চক্রবর্ত্তী।

সদ্য ঘোষিত কমিটির সভাপতি শ্রীনন্দিতা চৌধুরী, সাধারণ সম্পাদক হলেন শ্রীসুজয় আইচ এবং সহ-সাধারণ সম্পাদক শ্রী সৌরভ দাশ। এছাড়া যুগ্ন-সাধারন সম্পাদক শ্রী লিটন দাশ, শ্রী অনিক ধর।সাংগঠিক সম্পাদক শ্রী অভিজিৎ দেব নাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী চন্দন দেব নাথ, প্রচার সম্পাদক শ্রী নিলয় দত্ত, তথ্য ও যোগাযোগ সম্পাদক শ্রী বিকাশ দেব নাথ, গণমাধ্যম সম্পাদক শ্রী বন্দন দেব নাথ, ধর্মচক্র সম্পাদক শ্রী সরস নাথকে নির্বাচিত করা হয়।

উক্ত কমিটি এক বছর তাদের দায়িত্ব পালন করবে।

চকবাজার থানা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান।daily local voice

নিউজ ডেস্কঃ দৈনিক লোকাল ভয়েস

চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশ (ইপ্তি) এর মমতাময়ী মা স্বর্গীয় রাজ বালা দাশ এর পরলোকগমনে চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পি, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক রুমন ভট্টাচার্য, মহিলা সম্পাদিকা দেবিকা সাহা, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল সুশীল ,সাংগঠনিক সম্পাদক বাপ্পি দে, রিপন সিং,জয় সেন, সহ দপ্তর সম্পাদক হরিধন দাশ সাগর, গনসংযোগ সম্পাদক কৃষ্ণ ধর, পূজা পরিচালনা সম্পাদক জিকু রুদ্র, কার্যকরী সদস্য জীবন মিত্র রাজ, শ্রাবণ দাশ সানি,জীবন দাশ, প্রান্ত বসাক সহ প্রমুখ।

এসময় পরিষদের সভাপতি লিটন দাশ(ইপ্তি) পরিষদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার পরিবারের জন্য আর্শিবাদ কামনা করেন।