
আজ বুধবার, ২১ অক্টোবর আসকার দিঘী পাড়স্থ লোকনাথ মন্দির প্রাঙ্গনে জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক স্বল্প আয়ের মানুষের মধ্যে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র এবং চট্টগ্রাম মহানগর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক অা.জ.ম নাছির উদ্দিন।
এই সময় তিনি বলেছেন, হাজার বছর ধরে এই ভুখন্ডে হিন্দু,মুসলমান,বৌদ্ধ,খৃষ্টান পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। একজনের বিপদে-আপদে, সুখে-দুঃখে অন্যজনের সর্বাত্মক সহযোগিতা অসাম্প্রদায়িক বাঙালির চিরকালীন ঐতিহ্য। এই চেতনাবোধের বেদীমূলে দাঁড়িয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। এই অসাম্প্রদায়িক চেতনাবোধকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। কিন্তু চিহ্নিত একটি সাম্প্রদায়িক শক্তি বাঙালির এই চিরকালীন সম্প্রীতি বিনষ্ট করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদেরকে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে।

এই সময় বিশেষ অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহ-সভাপতি হাজী সাহাবুদ্দিন, চিত্তরঞ্জন সরকার, জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেব রায় প্রমুখ বক্তব্য রাখেন।
এতে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নবুয়ত আরা সিদ্দিকী রকি, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, আবু সুফিয়ান, লোকনাথ মন্দির শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি আলোকেশ দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী,ইউনিট আওয়ামী লীগ নেতা আবু ফরহাদ সাবু,জাফরিন সুলতানা পম্পি,আহসান উল্লাহ খোকন, ছাত্রলীগ নেতা শৈবাল দাশ,রত্নেশ্বর দাশ জিতু,সুদীপ্ত অাকাশ রাজন,নয়ন শীল,জয় রায়,সৌরভ দাশ,নূর মোস্তফা কামাল,টিংকু দেব রায়,অঞ্জন দে,বিপ্লব গুপ্ত,রাজীব দত্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।