আতাউর রহমানের সাথে চট্টগ্রাম উত্তরজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শুভেচ্ছা বিনিময়।Daily Local Voice

Daily Local Voice

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মোহাম্মদ আতাউর রহমানের সাথে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি আছিফ রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া শুভেচ্ছা বিনিময় করেন।

Daily Local Voice

এই সময় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ আতাউর রহমান আতা দিক নির্দেশনা মুলক উপদেশ দেন। তিনি বলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এতদিন শুধুমাত্র একটা নামের সংগঠন ছিল কোন কার্যক্রম হয়নি। আমি আশাবাদী তোমাদের মাধ্যমে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আগামীতে চট্টগ্রাম উত্তর জেলায় বঙ্গবন্ধুকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। শুধুমাত্র গতানুগতিক সংগঠন না হয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আগামীতে শিশু কিশোরদের জাগরণে কাজ করবে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা শিশু কিশোর দের মেধা বিকাশে কাজ করবে।
তিনি আরও বলেন জাতির জনকের নামের সংগঠন কাগজে কলমে না থেকে সত্যিকার অর্থে শিশু কিশোরদের সংগঠনে রুপ নিবে।
তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলাকে সর্বাত্মক সহযোগিতা করার আস্বস্ত করেন।
এই সময় উপস্থিত ছিলেন শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত সভাপতি আছিফ রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া, রাহুল দেওয়াঞ্জি, নোমান অপু,মোহাম্মদ ইলিয়াস, জামশেদ, ডাক্তার রানা সহ উত্তর জেলার নেতৃবৃন্দ।